• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পার্বত্য এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে জেলা পরিষদ কাজ করছে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2017   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিশেষ আইন দ্বারা গঠিত। পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা পরিষদ  শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজ সেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগ ও বিষয় নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের ভাগ্য উন্নয়ন ও সামাজিক কল্যাণকর কাজে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে। 

 

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সম্মেলন কক্ষে সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ২০১৭ সালের কোর্সের ৩৮জন প্রশিক্ষণার্থী দলের সাথে পার্বত্য জেলা পরিষদের ওপর ব্রিফিংকালে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

এ সময় জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

সফররত ৩৮ সদস্যবিশিষ্ট দলের দল প্রধান ছিলেন এবিএম এম সানাউল হক। এ দলে বাংলাদেশ সেনাবাহিনীর ১২জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নেভির একজন কমোডোর, বাংলাদেশ বিমানবাহিনীর দুজন এয়ার কমোডোর, প্রশাসনের ৪জন যুগ্মসচিব, পুলিশের একজন ডিআইজি; যুক্তরাষ্ট্র, ভারত, ইন্দোনেশিয়া, মালেশিয়া, শ্রীলংকা, সৌদি আরব, পাকিস্তান, নাইজেরিয়া, নাইজার এবং তানজানিয়ার সেনা, নৌ এবং বিমানবাহিনীর ১৬জন কর্মকর্তা  রয়েছেন। পরে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্স প্রধানগণ একে অপরের কাছে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ