• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বৌদ্ধ ধর্মালম্বীদের মহাপুণ্যানুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2015   Friday

শুক্রবার রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দিনব্যাপী এক মহাপুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

জেলার সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের উলুছড়িমুখ মৈত্রী বন বিহারে এ মহাপুণ্যাযজ্ঞের আয়োজন করে সদ্ধর্মপিপাসুরা। অনুষ্ঠানে পরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের উত্তরসূরি প্রধান শিষ্য বৌদ্ধরত্ন খ্যাত বৌদ্ধ আর্যপুরুষ শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরকে একটি অত্যাধুনিক দ্রুতচালিত যান্ত্রিক জলযান স্পিডবোট দান করেন পুণ্যার্থী ও ভক্ত-অনুরাগীরা।

 

এছাড়া দিনব্যাপী পালিত অনুষ্ঠানমালায় ছিল সকালে ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধ ও সীবলী পূজা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, বৌদ্ধরত্ন শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় দেশনা এবং বিকালে অষ্টপরিস্কার দান, চুরাশি হাজার বাতি, বেইনঘর, কুটির, দেশনাঘর ও নৌযান উৎসর্গ, ধর্মীয় সভা, প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন।

 

অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সভাপতি শ্রীহরি চাকমা, সাধারণ সম্পাদক চিত্র রঞ্জন চাকমা, পুণ্যার্থী হামির বিকাশ চাকমা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুশীল জীবন চাকমা।

 

পুণ্যার্থীদের উদ্দেশে তার দেশনায় বৌদ্ধরত্ন ভান্তে বলেন, একাল পরকালে সুখী হতে হলে চারি-আর্য সত্য ও বুদ্ধের অহিংসা নীতির অবলম্বন করে সব পাপকর্ম পরিহার করে সৎপথে চলতে হবে। লোভ, হিংসা, বিদ্বেষ, হানাহানি মারনুষের অশান্তির কারণ। সৎ ও পুণ্যকর্ম মানুষের দুঃখমুক্তির উপায়। তাই লোভ, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে একে অপরের প্রতি মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে শান্তির পথে চলার পরামর্শ দেন তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ