• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লংগদু উপজেলার ভাইবোনছড়ার যৌথ খামার এলাকায় ধর্ম সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2015   Saturday

শনিবার রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়ার যৌথ খামার এলাকায় ধর্ম সভার আয়োজন করা হয়েছে।

 

লংগদু উপজেলার ভাইবোনছড়া যৌথ খামার এলাকার সুরেশ্বর কাবারী পাড়া প্রোমোদিনী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ধর্ম সভায় প্রধান অতিথি ছিলেন বনভান্তের অন্যতম শিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। এসময় উপস্থিত ছিলেন লংগদু তিনটিলা বনবিহারের অধ্যক্ষ ধর্মলোক স্থবির, প্রিয়ানন্দ স্থবির, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ কল্যাণ জ্যোতি স্থবির, থলচাপ মোন বন বিহারের অধ্যক্ষ সুধর্মালংকার স্থবির। অনুষ্ঠানে বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কারদানসহ বিভিন্ন দানানুষ্ঠান করা হয়। এ সময় পঞ্চশীল প্রার্থনা করেন স্থানীয় তরুণ কুশল চাকমা।

 

বক্তব্য রাখেন স্থানীয় মুরুব্বী চিত্র মোহন চাকমা, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি বিহারী চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরন্দ কুমার চাকমা। ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন রিপন চাকমা, রুনা চাকমা ও রুহিনা চাকমা। অনুষ্ঠানে বিশিষ্ট কাঠ ব্যবসায়ী পুর্ণচক্র চাকমা, সুমতি রঞ্জন চাকমা, গ্রামপ্রধান পদ্মলোচন চাকমা, ৭নং লংগদু  ইউনিয়নের ওয়ার্ড মেম্বার পংকজ কান্তি চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ধর্ম দেশনায় শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেছেন, যে স্থানে মহামানবেরা অবস্থান করে থাকেন সেসব স্থানকে তীর্থস্থান হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষে যেসব স্থানে ভগবান বুদ্ধ অবস্থান করেছেন এমনকি বিভিন্ন সময় তথাগত বুদ্ধ যেসব জায়গায় বিচরণ করেছিলেন সেসব স্থানগুলোকে  বর্তমানে তীর্থস্থান হিসেবে যথাযথ মর্যাদা দিচ্ছে সে দেশের সরকার। পার্বত্য চট্টগ্রাম এমনকি সারাবিশ্বের মানুষের কাছে যিনি একজন মহাত্যাগী ও মহাজ্ঞানী হিসেবে সুপরিচিত আমাদের কল্যাণমিত্র গুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তে যেসব স্থানে অবস্থান করেছেন সেসব স্থান গুলোকেও তীর্থস্থান হিসেবে যথাযথ মর্যাদা দেয়া উচিত।

 

তিনি আরও বলেন,  বুদ্ধের ধর্ম ভদ্রতা শেখায়, বিনয় শেখায়, ক্ষমা-মৈত্রী-অহিংসার শিক্ষা দেয়। অপরের ভালো দেখে খুশি হওয়া উচিত। ঈর্ষা ও পরশ্রীকাতরতা ত্যাগ করতে হবে। অন্যের উন্নতি দেখলে সুখী হতে পারার অভ্যাস গড়ে তুলতে হবে। চাকমারা অনেকে অন্যের ভালো দেখতে পারে না। এসব খারাপ অভ্যাস পরিত্যাগ করতে হবে। ত্রিরতেœর প্রতি আস্থাশীল ও শ্রদ্ধাশীল ব্যক্তিকে শ্রদ্ধাবান বলা হয়। শ্রদ্ধাবান মানুষ জীবনে উন্নতি ও শ্রীবৃদ্ধি করতে পারে। জীবনকে আলোকিত করতে পারে। বুদ্ধের শিক্ষায় শিক্ষিত হয়ে দান শীল ও ভাবনাময় জীবন গঠনের জন্য পুণ্যার্থীদের পরামর্শ দেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ