• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়ির য়ংড বৌদ্ধ বিহারের ১১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনি পুর্ণিমা পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2015   Wednesday

খাগড়াছড়ির শতবর্ষের ঐতিহ্যবাহী ১১১তম য়ংড বৌদ্ধ বিহারে প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনি পুর্ণিমা(তবং লাব্রে) যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যে উৎসবের মাধ্যমে উদযাপিত হয়েছে।

 

দিনব্যাপী কর্মসূচী মধ্যে ছিল মঙ্গল সূত্র পাঠ, আরোং ছোয়াইং, ধর্মীয় পতাকা উত্তোলন, প্রবজ্যা ও উপসম্পদা গ্রহন, বিহারধ্যক্ষসহ বিহার পরিক্রমা পূর্বক বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহন, বুদ্ধমুর্তি দান, অষ্ট পরিখারা দান, সংঘদান, ভিক্ষুসংঘের ধর্মদেশনা, ভিক্ষু সংঘের পিন্ডদান, পঞ্চশীল গ্রহন, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, সকল দানীয় বস্তু উৎসর্গ, প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা, ধর্মদেশনা, হাজার প্রদীপ পূজা । ভোরে ধর্মীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়।

 

 সকালে য়ংড বৌদ্ধ বিহারে র‌্যালী শোভা যাত্রায় মন্দিরটিকে ৩পাক ঘুরে আরোং ছোয়াইং ও পুষ্প ফুলসহ বড় বুদ্ধ মুর্তিতে পূজা প্রার্থনা করা হয়। ধর্ম দেশনা দেন মানিকছড়ি রাজ জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত উত্তমা স্থবির। পঞ্চশীল দান দেন বাংলাদেশের পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ও মিলনপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মৈত্রী সত্যানন্দ স্থবির। সূত্র পাঠ করেন গুগড়াছড়ি অরন্যকুটির শ্রীমৎ উপসেনা স্থবির।

 

উদযাপন কমিটি’র আয়োজনের আহবায়ক সানুমং মারমা সভাপতিত্বে ধর্মীয় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি মং সার্কেলের চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ক্যজরী মারমা, উদযাপন কমিটি’র আহবায়ক সানুমং মারমা, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি’র সভাপতি থোয়াইহ্লাপ্র“ চৌধুরী, সম্পাদক নিয়ং মারমা ও অংসা মারমা। এসময় এলাকার ধর্মীয়নুরাগীরা উপস্থিত ছিলেন ।

 

এর আগে মঙ্গলবার সকালে সম্মিলিত বুদ্ধস্নানের মাধ্যমে দুদিন ব্যাপী তবং হ্লাব্রে প্যুয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে উদ্ধোধন করেন খাগড়াছড়ি মং সার্কেলের চীফ রাজা সাচিংপ্রু চৌধুরীর আনুষ্ঠানিক  অনুষ্ঠানে শ্রমণ/প্রবজ্যা গ্রহন, পুষ্প পূজা ও প্রদীপ পূজা এবং পঞ্চশীল গ্রহন করেন পূন্যার্থী এলাকার দায়ক-দায়িকারা। এ সময় এলাকার বৌদ্ধ নর-নারী, দায়ক-দায়িকা, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন । সন্ধ্যায় কল্পতরু ও হাজার বাতি প্রজ্জলন করা হয় ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ