• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ভিটামিন এ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2017   Monday

ভিটামিন-এ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের ওপর সচেতনামুলক দিন ব্যাপী কর্মশালা সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

 

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর রাঙামাটি জেলা শাখার সভাপতি কাজী নজরুল ইসলামের সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাঙামাটির উপ-পরিচালক শাহেন নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিনোদ শেখর চাকমা। বক্তব্যে রাখেন সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জুলীকা খীসা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, শিক্ষক মো: হাসান অন্যান্যরা। 

 

কর্মশালায় ভোক্তা অধিকার ও কর্তব্য শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ক্যাবের জেলা শাখার সাধারন সম্পাদক মোস্তফা কামাল ও  আয়োডিনযুক্ত লবন ও ভিটামিন এ সমৃদ্ধ তেলের ব্যবহার শীর্ষক প্রবন্ধ পাঠ করেন গেইন-এর প্রোগ্রাম এ্যাসোসিয়টের  সৈয়দ মুনতাসির রিদওয়ান।

 

দিন ব্যাপী কর্মশালায় জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সরকারী-বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজের লোকজন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

 

অনুষ্ঠানে বক্তারা ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্য তেল ও আয়োডিনযুক্ত লবন ব্যবহার  এবং ভোক্তা অধিকার আইন সম্পর্কিত আইনগুলোর বিষয়ে মানুষের জনসচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান  ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্য তেল ও আয়োডিনযুক্ত লবন ব্যবহারে প্রত্যান্ত অঞ্চলের মানুষদেরকে জনসচেতনা সৃষ্টি করতে হবে। একই সাথে পুষ্টির গুনগতমানের বিষয়ে তুলে ধরতে হবে।

 

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ে এক হাজার কোটি টাকার বাজেট ছাড়িয়ে গেছে। কিন্তু আজও পর্ষন্ত পার্বত্য চট্টগ্রামে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। পাহাড় থেকে ১০ থেকে ১৫ শতাংশ ফলমুল সমতলে যায়। এখানে এসব দিয়ে ফুড প্রোসেসিং ইন্ডাষ্ট্রি বা স্মল ইন্ডাষ্ট্রি হতে পারতো। এছাড়া এখানে শ্রমিকের সংখ্যা প্রচুর রয়েছে।

 

পাহাড়ে শিল্প প্রতিষ্ঠান হলে লাভজনক হতে পারে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে উৎপাদিত ফলমুল অনেক সস্তা। কারণ ঢাকায় একটা আনারস কিনতে গেলে ১শ টাকায় কিনতে হয়। জামুরাও ৮০ থেকে ৯০ টাকায় কিনতে হয়। কাজেই মানুষের আর্থিক অবস্থা ভাল হলে অন্যান্য বিষয়ে ভাল হবে।

 

তিনি বলেন, এ অঞ্চলে এনজিও-দের উর্বর ক্ষেত্রে। কারণ এখানকার মানুষ সহজ-সরল। উন্নয়ন চলে অর্ধিকাংশ এনজিও-দের দিয়ে। এসব এনজিওগুলো কি কি কাজ করে তার সঠিক কাজের পরিধি থাকা উচিত। তবে এখানকার অধিকাংশ এনজিওগুলোর মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম রয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ