• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ৪দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে
জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই-ফিরোজা বেগম চিনু এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2017   Thursday

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের  সাংসদ ফিরোজা বেগম চিনু এমপি বলেছেন, জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই। আর অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে করের আওতা বৃদ্ধিসহ করবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি সরকারের রুপকল্প-২০২১ এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আয়কর বিভাগের ভূমিকার প্রসংশা করেন এবং দেশের মানুষের মাঝে করভীতি দূর করতে কর পলিসি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

 

বৃহস্পতিবার রাঙামাটিতে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

রাঙামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ সেন্টারে আয়কর বিভাগ, চট্টগ্রাম কর অঞ্চল-৩ আয়োজিত চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান, রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভুইয়া(বেলাল) বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর্মকর্তা আইসি মং মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর ইন্সপেক্টর অব ট্যাক্সেস মোঃ আব্দুল আউয়াল মজুমদার।

 

মেলার উদ্বোধন শেষে ফিরোজা বেগম চিনু এম পি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান হাকিম আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান হাতে তার আয়কর রির্টান দাখিল করেন।

 

এবারের মেলায় সোনালী ব্যাংকের বুথসহ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট বুথ, সিনিয়র সিটিজেন, নারী মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ ও ট্যাক্স এডুকেশন বুথ রয়েছে।

 

মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের অনুসৃত নীতি অনুযায়ী রিটার্ন দাখিলকারী করদাতাদের ট্যাক্স কার্ড , আয়কর রির্টান পূরনে সহায়তা, আয়কর রির্টান গ্রহন ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে। মেলা আগামী ৫ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ