• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

১৬ বীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
খেলাধুলায় পার্বত্যাঞ্চলের মেয়েরা জাতীয় পর্যায়ে ও সুনাম ছড়িয়ে দিয়েছে--ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2015   Tuesday

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান আল মাহামুদ এনডিসি এএফডব্লিউ পিএসসি পার্বত্য অঞ্চলের মেয়েরাই খেলাধুলার মাধ্যমে এই অঞ্চলের সুমান ছড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, লেখপড়ার পাশাপাশি পার্বত্যাঞ্চলের এ খুদে মেয়েরা জাতীয় দলের হয়ে খেলে এ অঞ্চলের সুনাম ছড়িয়ে দিয়েছে। খেলাধুলায় এখানকার মেয়েরা যদি আরও বেশী সুযোগ পায় তাহলে পার্বত্যাঞ্চলের নাম দেশে বিদেশে আরো ছড়িয়ে পড়বে। তিনি খেলাধুলায়  মেয়েদের মানোন্নয়ের জন্য জোনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ততটুক করার প্রতিশ্র“তি ও ব্যক্ত করেন।

 

মঙ্গলবার রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০১১ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মঘাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ও ২০১৩ সালে রানার্স আপ ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা “এ” দল ও “বি” দল নিয়ে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার ২১ মিনিটের মাথায় “বি” দল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর “এ” দলের পক্ষ থেকে গোল করে খেলায় সমতা আনলেও পরবর্তীতে “বি” দলের সামনে দাঁড়াতে পারে নি “এ” দল। খেলায় “এ” দলকে ৪-১ গোলে “বি” দল পরাজিত করে।

 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল মালিক শামসুদ্দীন, ব্রিগেড জিটু আই মেজর মোঃ তসলিম উদ্দিন, জোন জিটু আই মেজর তানজীল আহম্মেদ, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ