• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

২৩ ডিসেম্বর রাঙামাটিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2017   Tuesday

আগামী ২৩ ডিসেম্বর রাঙামাটি জেলার ১০টি উপজেলা ও রাঙামাটি পৌরসভার মোট এক হাজার ৩শ ২৫টি কেন্দ্রে একযোগে ৬-১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

কেন্দ্রসহ উপজেলাগুলো হল; রাঙামাটি সদর ১৫৩, কাউখালী  ১০৩, নানিয়াচর ১০৩, কাপ্তাই ১২৮, বিলাইছড়ি ৭৮, রাজস্থলী ৭৮, বাঘাইছড়ি ১৭৯, বরকল ১২৮, জুরাছড়ি ১০৩, লংগদু ১৭৮। এছাড়া পৌরসভায় ১৪৩টি কেন্দ্র।

 

মঙ্গলবার রাঙামাটি সিভিল সার্জন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন শহীদ তালুকদার।  সংবাদ সম্মেলনে মানব শরীরে ভিটামিন এ এর কার্যকারীতার উপর একটি প্রবন্ধ উপস্থান করেন রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিনোধ শেখর চাকমা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমূখ।

 

তিনি জানান জেলায় এবার ৭৭ হাজার ৮শ ৪০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। একটি শিশুও যেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল থেকে বঞ্চিত না হয় সেজন্য অবিভাবকদের তাদের শিশুদের স্ব স্ব এলাকায় স্থাপন করা কেন্দ্রে নিয়ে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান সিভিল সার্জন।

 

দুর্গম এলাকায় যেন  শতভাগ শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায় সেজন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

ভিটামিন এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে ২ হাজার ২শ ২১ জন স্বেচ্ছাসেবী কর্মী, ৪শ ২৯ জন মাঠকর্মী এবং ২শ ৪১ জন প্রথমসারীর তদারককারী কাজ করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ