• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে হিলর ভালেদীর বর্ষপূর্তিতে র‌্যালী ও টেলিফিল্মের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2018   Saturday

রাঙামাটির স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার র‌্যালী ও চাকমা টেলিফিল্ম ‘ম মনান হিঙিরী বুঝেম’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, উন্নয়ন সংস্থা স্পার্কের সমন্বয়ক নুকু চাকমা।

 

আলোচনা সভা শেষে সুপ্রিয় চাকমা শুভ’র পরিচালিত ও “হিলর প্রোডাকশন ও “হিলর ভালেদী” সংগঠনের প্রযোজনায় চাকমা ভাষার টেলিফিল্ম “ম মনান হিঙিরী বুঝেম” মোড়ক উন্মোচন করা হয়। শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। এর আগে কেক কেটে বর্ষপূতী পালন করেন অতিথিরা।

 

এর আগে সকালে শহরের বনরুপার কাটা পাহাড় লেন থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজ মাতৃভাষা চর্চা ও সংরক্ষন এবং সংস্কৃতি রক্ষায় হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন যেভাবে কাজ করছে সত্যি প্রশংসনীয়। সংগঠনটি বিনামূল্যে চাকমা  বর্ণমালা প্রশিক্ষণ ও সামাজিক  কাজ করে অসহায় মানুষের পাশে দাড়িঁয়ে মানবতার পরিচয় দিয়েছে। তাদের ন্যয় অন্যান্য সংগঠনগুলো এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

টেলিফ্লিমটির মোড়ক উন্মোচন শেষে সুপ্রিয় চাকমা শুভ জানান, “ম মনান হিঙিরী বুঝেম” টেলিফিল্মটি রাঙামাটির বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে। পার্বত্য অঞ্চলের আদিবাসী পাহাড়িরা সাধারণত সরকারি চাকরীকেই  বেশি প্রাধান্য দিয়ে থাকে। প্রেমের ক্ষেত্রে এমনকি বিবাহের ক্ষেত্রেও চাকরী গুরুত্ব দেওয়া দেখা যায়। কিন্তু তাদের মতে চাকুরিই শুধু মানুষের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারে না। চাকরি ছাড়াও বিভিন্ন ভাবে জীবন পরিচালনা করা যায়। তাছাড়া পার্বত্য অঞ্চলে  চাকমারা নিজেদের  মাতৃভাষা ভাষার বই অনেকে সঠিকভাবে পড়তে পারে না। এসব বিষয়ে টেলিফিল্মটিতে দেখা যাবে।। এছাড়া অহংকার পতনের মুল তা এই টেলিফিল্মটিতে দেখা যাবে। কোন কিছুকে এত অবহেলা করা ও কাউকে হিংসা করলে পতন নিশ্চিত সেটি এই নাটকে চিত্রায়িত হয়েছে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ