• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কমিনিউটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা অচল
চাকুরী জাতীয়করণের দাবীতে জুরাছড়িতে সিএইচসিপি-দের অবস্থান কর্মসূচি

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2018   Sunday

সরকারী প্রতিশ্রুতি চাকুরী স্থায়ীকরণ পাঁচ বছরেও বাস্তবায়ন না হওয়াই ফুসে উঠেছে কমিউনিটি হেলথ্ প্রোভাইডাররা(সিএইচসিপি)। শনিবার থেকে সকল কার্যক্রম বন্ধ রেখে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকুরী জাতীয় করণের দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছেন তারা। 

 

এদিকে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) এসোসিয়েশন জুরাছড়ি শাখার সভাপতি কলিন চাকমা ও সাধারণ সম্পাদক নিম্মি চাকমার স্বাক্ষরিত রোববার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেছেন।


স্বারক লিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায স্বাস্থ্য সেবা পৌছে দেয়া এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবার কাঠামো সিএইচসিপিদের দ্বারাই নির্মিত এবং পরিচালিত হচ্ছে। তারপরেও নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন এক গভীর দুশ্চিন্তা ও হতাশার মাঝে জীবন ধারা অতিবাহিত করছেন তারা।


আরো উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী ২০১৩ সালে সামাজিক কর্মকান্ডে সফলতা এবং ডিজিটাল স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনে সিএইচসিপিদের অগ্রনী ভূমিকা থাকায় চাকুরী স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্ত আজ পর্যন্ত সিএইচসিপিদের চাকুরী স্থায়ীকরণের সরকারের পক্ষ থেকে কোন পদক্ষপ দৃষ্টিগোচর হয়নি। যার কারণে সিএইচসিপিদের মধ্যে সারা দেশে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা পরিবারসহ তের হাজার কর্মী ইনক্রিমেন্ট, বেতনবৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেত জীবন যাপন করছে বলে দাবী করেন তারা।
বনযোগীছড়া ও মৈদং ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও সাধনা নন্দ চাকমা বলেন, কমিনিউটি ক্লিনিক গুলোতে সরকারী ভাবে ডাক্তার পদায়ন করা হলেও কোন দিন তারা যাইনা। অথচ গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সেবা বাঁচিয়ে রেখেছে কমিনিউটি ক্লিনিকে হেলথ্ কেয়ার প্রোভাইডার। তারা দু’দিন ধরে সকল সেবা বন্ধ করে দেওয়াই স্থানীয় রোগীদের সমস্যায় পরতে হচ্ছে।


এদিকে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার মৈদং ইউনিয়নের লিজা, সালমা, নিম্মি জানিয়েছেন, সরকার ও অধিদপ্তর থেকে চাকুরী রাজস্ব করণের ঘোষনা না আসা পর্যন্ত কমিনিউটি ক্লিনিকে ফিরে যাচ্ছেন না। এছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা হবে।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সিএইচসিপিদের প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ