• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষার্থীদের হামলাকারীদের শাস্তিসহ ৪দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2018   Monday

শিক্ষার্থীদের উপর চিহ্নিত হামলাকারীদের শাস্তিসহ ৪দফা বাস্তবায়নের দাবিতে  উগ্র সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ’ ব্যানারে সোমবার বিক্ষোভ ও সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

 

সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের অরিজিৎ ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে  বক্তব্যে দেন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এল্টন চাকমা। এতে সভা সঞ্চালনা করেন এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র শুভ্রত ত্রিপুরা। সমাবেশ থেকে  ৪ দফা দাবিসহ ৩ দিনের ক্লাশ বর্জন কর্মসূচী ঘোষণা করা হয়। সঞ্চালনায় ৪দফা দাবি ঘোষণা করা হয়। এর আগে খাগড়াছড়ি সদরের সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ সমাবেশে  করা হয়।

 

চার দফা দাবী-দাওয়ার মধ্যে রয়েছে কলেজ এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার জন্য কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড নিষিদ্ধ করা,২৭ জানুয়ারি তিন শিক্ষার্থীর উপর চিহ্নিত হামলাকারী এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফুল ইসলামকে বহিষ্কার ও পৌর কাউন্সিলর মাসুম রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও  ক্যাম্পাসের ভেতরে বহিরাগত অনুপ্রবেশ বন্ধ করা। 

 

সমাবেশে বক্তারা বলেন, আদর্শ বিদ্যাপীঠ হিসেবে শিক্ষার যে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার তা আজ আমাদের কলেজে অনুপস্থিত। একটি কায়েমী স্বার্থবাদী মহল কলেজ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে চিহ্নিত দুর্বৃত্ত ও এলাকার মাস্তানকে দিয়ে শিক্ষাঙ্গনকে ধ্বংস করছে। একজন সচেতন ছাত্ররা প্রাণ প্রিয় খাগড়াছড়ি সরকারি কলেজকে জিম্মি হতে দিতে পারি না।

 

উল্লেখ্য, গেল ২৭ জানুয়ারি চিহ্নিত দুবৃৃত্তরা কলেজ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাধারণ ছাত্রদের একটি পাঠচক্রতে হামলা চালায়। বিনা কারণে ৩ ছাত্রকে মারধরসহ লাঞ্চিত করে এবং ২ মিনিটের মধ্যে স্থান ত্যাগের হুমকি দেয়। কলেজ কর্তৃপক্ষের কাছে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানালে এতে কোন সাড়া মেলেনি। ২৮ জানুয়ারি ১৮ শিক্ষার্থীরা অধ্যক্ষ ড.মো: আব্দুর সবুর খানের নিকট ৪ দফা দাবি পেশ করলে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ