• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

মাতৃভাষার পাঠ্য বই এখনো পায়নি জুরাছড়ি আদিবাসি শিশুরা

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2018   Saturday

বিগত শিক্ষাবর্ষে তিন পার্বত্য জেলার সব কয়টি প্রাথমিক বিদ্যালয়ের আদিবাসী শিশুদের প্রথমবারের মতো প্রাক-প্রাথমিক পর্যায়ের নিজ নিজ মাতৃভাষার বই দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবছরও প্রথম শ্রেণীতে দেওয়ার কথা থাকলেও, এখনো বই হাতে পায়নি জুরাছড়ি উপজেলার ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ আদিবাসী শিক্ষার্থীরা।

 

সরকারের পক্ষ থেকে “ জাতীয় স্কুল শিক্ষা পাঠ্যক্রম (এনসিটিবি)” বিগত শিক্ষাবর্ষে আদিবাসী শিশুদের পাঠদানের উদ্দেশ্যে ফেব্রুয়ারি ও মার্চের শুরুতে তিন পার্বত্য জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বই ও খাতা পৌছনো হয়। কিন্ত প্রয়োজনীয় দাফতরিক নির্দেশনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত না হওয়ায় প্রেরিত বই-খাতাগুলো গেল বছর (অথাৎ ২০১৭ সালে) নিজ নিজ বিদ্যালয়ে আলমারিতেই বন্দি ছিল। চলতি শিক্ষাবর্ষে এখনো পর্যন্ত পর্যপ্ত বই সরবরাহ না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে আদিবাসী শিশুদের মাতৃভাষায় পাঠদান। এছাড়া বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট ও স্ব-স্ব মাতৃভাষায় পাঠদানের প্রশিক্ষণ অভাবে পাঠদান নিয়ে সংশয় রয়েছেন অভিভাবকরা।

 

জানা গেছে, পার্বত্য চুক্তির পর কিছু  বেসরকারী প্রতিষ্ঠান (এজিও) একদশক পরিক্ষামূলকভাবে বিদেশী অর্থায়নে তিন পার্বত্য জেলায় বসবাসরত আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার কার্য্যক্রম অব্যহত রাখে। সেই ধারাবাহিকতায় সরকার এনসিটিবির মাধ্যমে পাঠ্যক্রম চুরান্ত করে ২০১৬ সালে দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন ও সাদ্রি  ভাষায় পাঁচটি আদিবাসী শিশুদের প্রাক-প্রাথমিক বই ও প্রাসঙ্গিক ভাবে অলঙ্কৃত থাতা প্রণয়ন করে প্রাথমিক বিদ্যালয় গুলোতে পৌছানো হয়। কিন্ত বিদ্যালয়গুলোতে মাতৃভাষায় পাঠদানের দক্ষ শিক্ষক না থাকায় কার্যক্রমটি শুরু থেকেই মূখ থুবড়ে পড়ে। সেচ্ছাসেবী কয়েকটি প্রতিষ্ঠান সরকারের লক্ষ্যকে এগোতে মাঠে নামলেও তা একেবারেই অপ্রতুল। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকদের এসব মাতৃভাষায় পাঠদানের স্বল্প মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হলেও ইউএনডিপির-সিএইচটিডিএফের স্থাপতি প্রাথমিক বিদ্যালয়ের (সম্প্রতি ২৫টি জাতীয়করণকৃত) শিক্ষকদের কোন প্রশিক্ষণ দেওয়া হয়নি।

 

মৈদং ইউনিয়নের শীলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক রবি চাকমা বলেন, প্রাক প্রাথমিক আদিবাসী শিক্ষার্থী চাহিদা অনুসারে পাঠ্য বই সরবরাহ করা হয়েছে তুলনা মূলক ভাবে অনেক কম।

 

দুমদুম্যা ইউনিয়নের শীমেই তলী, করল্যাছড়ি, ডানে সুবলং সরকারী সহকারী প্রধান শিক্ষক ¯েœহ কুমার চাকমা, সুনীতি রঞ্জন চাকমা, মুনি শংকর চাকমা বলেন, পর্যাপ্ত পাঠ্য বই দেওয়া হলেও মাতৃভাষার বই এখনো শিক্ষার্থীরা পাইনি। তবে দ্রুত সরবরাহ করার জন্য চিঠি পাটানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

 

প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যা নন্দ চাকমা বলেন, শিশুদের মাতৃভাষায় পাঠদানের ক্ষেত্রে উচ্চারণ, শব্দার্থ ও বানানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই মাতৃভাষাভিত্তিক পাঠদানের ক্ষেত্রে একটি সমন্বিত প্রশিক্ষণ জরুরী।

 

জুরাছড়ি আদিবাসী ফোরামের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুরার চাকমা বলেন, শিক্ষকদের স্বল্প মেয়াদি মাতৃভাষায় প্রশিক্ষণ প্রদান করে শিশুদের পাঠদান করানো সম্ভব নয়। গুণগত ভাবে মাতৃভাষায় শিশুদের পাঠদানের লক্ষে প্রতিটি বিদ্যালয়ে মাতৃভাষার শিক্ষকের পদ সৃষ্টি করা সময়ের দাবী।

 

উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোঃ মরশেদুল আলম বলেন, ইতিমধ্যে শিক্ষকদের স্বল্প মেয়াদি শিশুদের মাতৃভাষায় পাঠদানের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর বলেন, আদিবাসী শিশুদের মাতৃভাষার পাঠ্য বই সরবরাহ কম তাকায় সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত সরবরাহ করার জন্য চাহিদা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

 

উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বছর শুরুতে সকল বই শিশুদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও সঠিক সময়ে মাতৃভাষার বই না পৌছানো খুবই দুঃখজনক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য আলোচনা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ