• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

নারী উদ্যোক্তা
৮০০ টাকা পুজি দিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা!

নতুন ধন চাকমা,পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2018   Wednesday

মাত্র ৮০০টাকা পুজি দিয়ে মুদির দোকানদার করে লাখাপড়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শান্তনা চাকমা। সে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা এলাকার  স্নেহ মোহন পাড়ার কৃষক শিব চরণ চাকমার মেয়ে। এখন গ্রামের স্বাবলম্বী হওয়ার মডেল।

 

 সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজ দোকানে বসে রয়েছেন শান্তনা চাকমা। হাতে ছোট একটি মোবাইল। কার সাথে যেন কথা বলতেছেন। দোকানে ৫জন ক্রেতা রয়েছে। কেমন বেচা-কেনা হয় জানতে চাইলে তিনি বলেন প্রতিদিন প্রায় ১০০০-১৫০০টাকার বিক্রি হয়। তা থেকে লাভ হয় ২০০-৩০০ টাকা। সে টাকা দিয়ে খাওয়া আর লেখা-পড়ার খরচ হয়।

 

মুদি দোকানদারি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন,২০১৪ সালে এসএসসি পাস করে পানছড়ি ডিগ্রী কলেজে এইচএসসি ভর্তি হয়েছি। অভাবের কারনে ২০১৫ সালে চট্টগ্রাম ইপিজেড এ ৭৫০০ টাকা বেতনে একটি কোম্পানিতে কোয়ালিটি হিসেবে চার মাস চাকরি করে চার মাসে ৮০০ টাকা জমা করি। এরপর ঘরে ফিরে আসি। সেই টাকা আর গলার স্বর্ণের চেইন বিক্রি করে ১১টি মুরগির ছানা, একটি পুরাতন সেলাই মেশিন ও একটি শুকরের বাচ্চা কিনে নিই। সেলাই করে প্রতিমাসে ২/৩ হাজার টাকা আয় হতো। পারবর্তীতে মুরগি আর শুকর বিক্রি করে প্রায় ২০০০০টাকা পেয়েছি।২০১৬ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে ১ বিষয়ের জন্য অকৃতকার্ষ হই। সেলাই টাকা, মুরগি আর শুকর বিক্রি টাকা দিয়ে মুদি দোকান দেওয়ার সিদ্ধান্ত নিই। প্রায় ৩০০০০টাকা দিয়ে ২ বৎসরের চুক্তিতে স্থায়ী বন্ধক হিসেবে দোকান ভাড়া নিয়ে দোকান মুদির দোকান শুরু করেছি। লোগাং বাজারের পাইকারী মুদি দোকানদার নবী সওদাগর থেকে বাকীতে মালামাল নিয়ে আসি। বিক্রির পর টাকাগুলো দিয়ে দিই। ২০১৭ সালে এইচএসসি পাস করে পানছড়ি ডিগ্রী কলেজে ডিগ্রী ভর্তি হই।

 

তিনি আরো বলেন,আমি কোনো ধরনের কোন সংস্থা থেকে কোনো কিছু পাইনি। সরকারী বা বেসরকারী থেকে সাহায্য পেলে আমি আরো অগ্রসর হতে পারবো।

 

হাতিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত চাকমা ও সমাজ সেবক রেবতি মোহন চাকমা বলেন-তিনি এখন দুধুকছড়া এলাকার নারী উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হওয়ার মডেল। তাকে দেখে গ্রামের অনেক নারী উদ্ভুদ্ধ হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে।

 

লোগাং ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা বলেন- তাহার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, স্বাবলম্বী হওয়ার চেষ্টাকে আমি শ্রদ্ধা করি। তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। তাও আবার প্রত্যন্ত দুর্গম অঞ্চলে। তিনি সরকারী বা বেসরকারী সহযোগিতা পেলে পুরোদমে স্বাবলম্বী হতে পারবে। তাই সরকারী বা বেসরকারী সংস্থাকে এগিয়ে আসারও তিনি আহবান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ