• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাঙ্গালহালিয়ার নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2015   Saturday

শনিবার রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের নতুন পাঁকা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ নাগাওয়াইনসা মহাথেরর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্যজেলা পরিষদচেয়ারম্যান চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমা প্রমূখ। ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা দেন বান্দরবান রাজবিলা তাইংখালী সংঘমিত্তা সেবা সংঘ বুড্ডিষ্ট অরফানেন্স-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত উঃ উইশুদ্ধা মহাথের।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন,  আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে দেশে প্রতিটি জেলায় মসজিদ, মন্দির, গীর্জা ও বৌদ্ধ বিহার নির্মান করে দিচ্ছে দেশের মানুষ যাতে নিবিঘ্নে নির্ভয়ে যার যার ধর্ম পালন করতে পারে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করতে সবসময় নৌকায় ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার প্রতিটি জেলায় যেভাবে স্তরে স্তরে উন্নয়ন করে যাচ্ছে তেমনি এ এলাকারও উন্নয়ন করা হবে। আগামীতে এ এলাকায় যোগাযোগ, রাস্তাঘাট ওবিদ্যুতায়ন করারও প্রতিশ্রুতী তিনি ব্যাক্ত করেন। তিনি বলেন, জাতির পিতা যেভাবে এ দেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চেয়েছিলেন তা সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা সেভাবে দেশের জনগনের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ