• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কেপিএমের হারানো গৌরব ফিরিয়ে আনতে সব প্রচেষ্টা চালানো হবে-উষাতন তলুকদার এমপি

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2018   Monday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) লিমিটেড-এর হারানো গৌরব ফিরিয়ে আনাসহ মিলের উৎপাদন বাড়ানোর সকল প্রচেষ্টা চালানো হবে।

 

তিনি আরও বলেন, প্রয়োজনে কেপিএমের বিষয়ে   প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিল্পমন্ত্রীর সাথে কথা বলবেন। এছাড়া অবসর প্রাপ্ত শ্রমিক- কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়েও যা যা করনীয়, তা করার চেষ্টা চালিয়ে যাবেন।

 

সোমবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কেপিএম পরিদর্শনকালে মিল কর্তৃপক্ষ ও সিবিএ নেতৃবৃন্দের সাথে মিলের বোর্ড রুমে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

 

পরিদর্শনকালে উষাতন তালুকদার এমপি কেপিএমের মেশিন হাউজ, বিটার হাউজ, গোডাউন, ফিনিশিং শাখা, বাঁশ কেন্দ্র, ডাইজেষ্টার,বন্ধ হয়ে যাওয়া কেআরসি মিল, মিলের আবাসিক এলাকা ঘুরে দেখেন। এসময় মিলের ব্যবস্থাপনা পরিচালক ড.এমএমএ কাদের মিলের জরাজীর্ণ মেশিন পত্র, কাঁচামাল, বিভিন্ন কেমিক্যালসহ অর্থনৈতিক সংকটের চিত্র সাংসদকে সরেজমিন তুলে ধরেন।

 

এসময় এমপি`র সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন বিসিআইসি`র উর্ধ্বতন মহাব্যবস্থাপক (উৎপাদন) মো: আসাদুর রহমান (টিপু), মিলের জিএম (এমটিএস) স্বপন কুমার সরকার, জিএম (টেকনিক্যাল) সরওয়ার, জিএম (হিসাব ও অর্থ) তসলিম উদ্দিন, এমপিআইসি বিভাগীয় প্রধান শহীদুল্লাহ, উপ-ব্যাবস্থাপক (প্রশাসন) চিং সুই উ মারমাসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

 

মধ্যহ্ন ভোজের পর কেপিএম অতিথি ভবনে মিলের সাথে জড়িত ঠিকাদার, ডিলার ও সাপ্লাইয়ারদের সাথে তিনি গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন এমপি। বৈঠকে ঠিকাদার, ডিলার ও সাপ্লাইয়ারগণ বকেয়া পাওনার বিষয়ে কথা বলেন।কেপিএমের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে সাংসদ ব্যবসায়ীদের  এই মিলকে  বাঁচিয়ে রাখার স্বার্থে কাজ করার অনুরোধ জানান। সাংসদেরে কথায় সাড়া দিয়ে ব্যবসায়ীরা মিল কর্তৃপক্ষকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 

 

উল্লেখ্য, ১৯৫৩ সালে দৈনিক ১২০ মেট্রিক টন কাগজ উৎপাদন ক্ষমতা নিয়ে কেপিএম প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন ধরে মিলের সংস্কার কাজ না করায় মিলের যন্ত্রাংশ গুলি জরাজীর্ণ হয়ে পড়ায় দিন দিন এর উৎপাদন ক্ষমতা কমতে থাকে। এতে কেপিএম মারাত্বক আর্থিক সংকটে পতিত হয়।বর্তমানে কেপিএম প্রায়  ৭ শতাধিক  কোটি টাকা দেনার দায়ে জর্জরিত। এমতাবস্তায় নগদ অর্থ সংকটের কারণে কাগজ উৎপাদনের কাঁচামাল ক্রয় করতে পারছে না মিল কর্তৃপক্ষ। ফলে নিয়মিত শ্রমিক-কর্মচারিদের বেতন ভাতা পরিশোধ করা যাচ্ছে না।এতে শ্রমিকরা মানবেতর দিনযাপন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ