• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাংবিধানিক স্বীকৃতির দাবী জানিয়ে রাঙামাটিতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2018   Thursday

অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান,পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন ও নিরাপদ পাহাড়ের দাবী জানিয়ে  বৃহস্পতিবার রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে আর্ন্তজাতিক আদিবাসী দিবস  উদযাপিত হয়েছে।

 

আদিবাসী জাতিসমুহের দেশান্তর, প্রতিরোধের সংগ্রাম শ্লোগানকে সামনে রেখে আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সনাকের সহযোগিতায় রাঙামাটি পৌর সভা কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে উদ্বোধন ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার।

 

আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান,  রাঙামাটির সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, সনাক রাঙামাটির সাবেক সদস্য চাদ রায়,সংস্কৃতি কর্মী শিশির চাকমা,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের  সাধারন সম্পাদক সভাপতি থোয়াই অং মারমা। স্বাগত বক্তব্য দেন আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সাধারন সম্পাদক ইন্টু মনি তালুকদার।

 

এর আগে ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন উষাতন তালুকদার এমপি। পরে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা। সমাবেশ শেষে রাঙামাটি পোৗর কার্যালয় চত্বর থেকে আদিবাসী নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।  

 

প্রধান অতিথির বক্তব্য উষাতন তালুকদার  এমপি  আদিবাসীরা নীরবে নিভৃতে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে দাবী করে বলেন, পাহাড় ও সমতলে বসবাসরত  আদিবাসী মানুষ আজ সুখে নেই,তারা উদ্বিগ্ন,উৎকণ্ঠিত,  আসলে এই বাংলাদেশ নামক  রাষ্ট্রে  তারা ঠিকে থাকতে পারবে কিনা, তারা নিজেদের জাতিসত্বার পরিচয় ও মানবধিকারের নাগরিক হিসেবে বেচে থাকতে পারবে কি পারবে কিনা।

 

তিনি উদাহরণ দিয়ে আরো বলেন, যাদের অর্থ বিত্তশালী প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তারা প্রশাসনকে ব্যবহার করে অর্থ ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে  জায়গা-জমির দলিলপত্র করিয়েছে, যার কারণে  বান্দরবানের নাইক্ষ্যছড়ি ৫শ পরিবার মায়ানমারে চলে গেছে।

তিনি পাহাড়ে যারা আতœসংঘাতী সংঘাতে লিপ্ত  রয়েছে তাদের উদ্দেশ্য করে বলেন, পাহাড়ের আদিবাসী মানুষ আজ বিলুপ্তির পথে। যারা পাহাড়ে জঙ্গলে হানাহানি করে আতœঘাতী  সংঘাতে  রয়েছে তাদের এ ধরনের সংঘাত সাজে না। তাই মারামারি ও হানাহানি  না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে এগিয়ে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ