• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পুলিশ সপ্তাহ সমাপ্ত
রাঙামাটিতে বিভিন্ন যানবাহনে বিরুদ্ধে ৪৩৮টি মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2018   Saturday

দেশ ব্যাপী ট্রাফিক পুলিশ সপ্তাহ্ অংশ হিসেবে শনিবার রাঙামাটিতেও ট্রাফিক পুলিশ সপ্তাহ শেষ হয়েছে। ট্রাফিক সপ্তাহ চলাকালে গেল এক সপ্তাহে বিভিন্ন যানবহনের বিরুদ্ধে সর্বমোট ৪৩৮টি মামলা ও ১ লাখ ৮৬ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশ


জানা গেছে, দেশ ব্যাপী ট্রাফিক পুলিশ সপ্তাহ্ অংশ হিসেবে গেল ৫ আগষ্ট থেকে রাঙামাটি জেলায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের উপর ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এতে গাড়ীর ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪শ’৩৮টি মামলা ও ১লাখ ৮৬ হাজার ৮৫০টাকা জরিমানা করা হয়। এর মধ্যে যাত্রীবাহী বাস-২২টি,ট্রাক-১৫টি,কাভার্ডভ্যান-৬টি,পিকআপ ৮টি,মাইক্রো-৬টি, কার-৩টি,মোটরসাইকেল-১৭৬টি,সিএনজি-১০৭টি ও হিউম্যানহলার ১টি।


রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম জানান, রাঙামাটিতে ট্রাফিক পুলিশ সপ্তাহ চলাকাে সারা দেশের মত এখানে তেমন কড়াকরি ভাবে যানবাহন চেকআপ করা হয়নি। তার কারন হলো এখানে একটি মাত্র সড়ক ও এ শহরে সিএনজির বিকল্প কোন যানবাহন নেই। তার পরও যেতটুকু পালন করা হয়েছে এতে মানুষ যথেষ্ট সচেতন হয়েছে।


পুলিশ সুপার মো.আলমগীর কবির বলেন,বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইন্সেসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষায় ট্রাফিক পুলিশ কাউকে হয়রানি করেনি। রাঙামাটির মানুষ অনেক সহযোগিতা করেছেন পুলিশকে।


তিনি আরো জানান, ট্রাফিক সপ্তাহের গেল সাত দিনে এখানকার মানুষ সচেতন হয়ে যানবাহনের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র তৈরী করতে শুরু করেছেন। আগে লোকজন গাড়ির কাগজপত্র সাথে রাখতেন না। ট্রাফিক পুলিশ সপ্তাহ থেকে শিক্ষা নিয়ে এখন সবাই গাড়ির কাগজপত্র সাথে রাখছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ