• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাউখালীর বেতবুনিয়ায় এক ক্ষুদ্র ব্যবসায়ী লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018   Sunday

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন থেকে মোঃ জয়নাল আবেদীন (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের দুর্গম চৌধুরী পাড়া এলাকায় মাটিতে পুতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। 

 

কাউখারী থানা পুলিশ জানায়, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার বাসিন্দা মৃত দুলা মিয়ার পুত্র গরু ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন শনিবার সকালে বাড়ী থেকে বের হন। ওইদিন সকালে ৪০ হাজার টাকা নিয়ে গরু কিনতে দূর্গম পাহাড়ে যান জয়নাল। এর মধ্যে শনিবার দুপুর ১২ টার দিকে তার পরিবারের সদস্যরা যোগাযোগ করার চেষ্টা করে। দুপুর গড়িয়ে সন্ধ্যা অবদি বাড়ী না ফেরায় এবং তার সাথে থাকা মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোজাখাজি কওে তাকে তার খোজ পায়নি। রোববার দুপুরের দিকে স্থানীয়রা বেতবুনিয়া চৌধুরী পাড়া এলাকার নির্জন স্থানে মাটিতে পুতে রাখা অবস্থায় কিছু একটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কাউখালী থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে নিখোজ গরু ব্যবসায়ী জয়নালের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। পুলিশের ধারনা জয়নালের সাথে টাকা থাকায় তা ছিনিয়ে নিয়ে দুর্কৃত্তরা তাকে হত্যা করতে পারে। এ ব্যাপারে নিহত জয়নালের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


নিহতের পারিবারের দাবী জয়নাল বাড়ী থেকে বের হওয়ার সময় ৪০ হাজার টাকা সাথে নিয়ে পাহাড়ী গরু বিক্রেতাদের কাছ থেকে গরু কিনতে দূর্গম পাহাড়ে যায়। পরিবারে ধারনা ওই দালাল চক্রই জয়নালকে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে থাকতে পারে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে পুতে রেখে যায়। নিহত ব্যক্তি এলাকায় গরু ও মুরগীসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করতেন। পুলিশ হত্যার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ