• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উদ্ধারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ
খাগড়াছড়িতে স্মরকলিপি প্রদান শেষে ফেরার পথে ৪ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2018   Monday

সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান শেষে ফেয়ার পথে একদল দুর্বৃত্ত চার গ্রামবাসীকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

 

এদিকে এ অপহরনের ঘটনায় জনসংহতি সমিতির সংস্কারবাদী গ্রুপের দায়ী করে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিনটি সংগঠন। 

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, সোমবার দুপুরের দিকে খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের প্রায় দুইশ জনের একটি প্রতিনিধিদল দেওয়ান পাড়ায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যান।


স্মারকলিপি দেয়ার পর ফেরার পথে জেএসএস সংস্কারবাদী গ্রুপের সদস্যরা শহরের মহাজন পাড়ায় গাড়ি আটকিয়ে সিন্ধুরায় ত্রিপুরা, তকাই ত্রিপুরা, মসা ত্রিপুরা ও সুখেন্দু ত্রিপুরাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। বিবৃতিতে অপহরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপহরণকার দের উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।


এদিকে পিসিপির জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চার গ্রামবাসীকে অপহরণের প্রতিবাদে পিসিপিসহ তিন সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের স্বনির্ভর বাজার ইউপিডিএফ এর কার্যালয় সামনে থেকে বের হয়ে নারানখাইয়ার উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও ডিওয়াইএফ-এর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা প্রমূখ।


সমাবেশে বক্তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অবিলম্বে দেওয়ান পাড়ায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ, এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পাওয়া দোকানদারদেরসহ শান্তি প্রিয় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান। বক্তারা চার গ্রামবাসীকে অবিলম্বে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ