• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানান কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার শোক র‌্যলী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তব্য দেন  জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যা, জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা বক্তব্য রাখেন। এ সময় পরিষদের হস্থান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা  শেষে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কিছুক্ষন নীরবতা পালন করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে ১২জন প্রশিক্ষনপ্রাপ্ত প্রশিনার্থীদের মাঝে আতœকর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে ৪লক্ষ ৬০হাজার টাকা প্রদান করা হয়।

 

এর আগে সদর উপজেলা পরিষদ থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল পর্যন্ত শোক র‌্যালী শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।

 

সভাপতির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ গড়ার। স্বপ্ন ছিল একটি সার্বভৌম রাষ্ট্রের। স্বপ্ন ছিল এ দেশের খেটে খাওয়া মেহনতী মানুষের অর্থনৈতিক স্বাধীনতার। যার জন্য আমরা পেলাম একটি স্বাধীন দেশ, ঘাতকরা সেই মহান ব্যক্তিকে বেঁচে থাকতে দেয়নি।

 

তিনি আরো বলেন, ১৬ কোটি মানুষ যদি আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে কাজ করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করে যেতে হবে।

 

অপরদিকে  জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ,পুলিশ সুপার আলমগীর কবিরসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। 

 

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ড কার্যালয়ে ১৯৪০ সাল থেকে ১৯৯৭৫ সালের ১৫ আগষ্ট পর্ষন্ত  বঙ্গবন্ধুর কর্মজীবনের উপর ৫০টি চিত্র কাষ্ঠ চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি  ঘোষসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। উদ্বোধনীর পর জনসাধারনের জন্য চিত্রকর্ম প্রর্শনীর উন্মুকক্ত করা হয়। পরে  বোর্ডের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ