• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত ৬, আহত ৩

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018   Saturday

খাগড়াছড়ি শহরের অদূরে স্বনির্ভর এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ৬জন নিহত, গুরুত্বর আহত হয়েছেন ৩ জন। নিহত  আহতদের মধ্যে অধিকাংশই ইউপিডিএফ সমর্থক নেতা-কর্মী বলে জানা গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পোনে ৯টার মধ্যে এ ঘটনা ঘটেছে।

 

নিহতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা,এলটন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরমের কেন্দ্রীয় নেতা পলাশ চাকমা,অনুপম চাকমা,মহালছড়ি উপজেলা সহকারি স্বাস্থ্য পরিদর্শক জিতায়ন চাকমা। অহতরা হলেন , সমর বিকাশ চাকমা (৪৮), সুকিরন চাকমা (৩৫) ও সোহেল চাকমা (২২)। আহত ৩জনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে, এ ঘটনার জন্য ইউপিডিএফের জেলা সমন্বয়কারি মাইকেল চাকমা সংস্কারপন্থী জনসংহতি সমিতিকে(এমএন লারমা) দায়ী করেছেন। তবে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

স্থানীয়রা জানায়, শনিবার সকালের দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নির্ধারিত কর্মসূচি ছিল।  সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত স্বনির্ভর বাজার ও আশপাশ এলাকায় আকস্মিকভাবে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই ৬জন নিহত ও আরো ৩জন আহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই ইউপিডিএফ সমর্থক নেতা ও কর্মী বলে জানা গেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ হতাহতদের উদ্বার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেছে। ব্রাশফায়ারের সময় স্বনির্ভর বাজারে অবস্থিত পুলিশ বক্সেও গুলি লাগে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে। ঘটনার পর পর এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গুলির খোসা দেখা গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ