• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আপডেট নিউজ
আপডেট-খাগড়াছড়িতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত ৭,আহত ৪

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018   Saturday

খাগড়াছড়ির স্বনির্ভর   ও পেরাছড়া এলাকায় দুবৃর্ত্তদের গুলিতে ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে স্বনির্ভর এলাকায় ৬ জন এবং পেরাছড়া এলাকায় ১ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ও দুপুরের দিকে পৃথক দুটি ঘটনা ঘটেছে। 

 

এ ঘটনার জন্য ইউপিএফের পক্ষ থেকে এমএন লারমা গ্রপের জনসংহতি সমিতি ও গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। তবে সংগঠনটি জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় বিভিন্ন দাবীতে শনিবার সকালে স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ এর উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি ছিল।  কর্মসূচি প্রস্তুতির সময় এক দল দুর্বৃত্ত  এলোপাতারি ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সহসভাপতি পলাশ চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা,পাহাড়ী ছাত্র পরিষদের সহসাধারণ সম্পাদক এলটন চাকমা, রূপম চাকমা, মহালছড়ি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জিতায়ন চাকমা, ও ঢাকার একটি বেসরকারী কোম্পানীর বিএসসি ইঞ্জিনিয়ার ধীরাজ চাকমা নিহত হন। এর মধ্যে ধীরাজ চাকমা শনিবার সকালে ঢাকা থেকে খাগড়াছড়ি পৌছান। তিনি পানছড়ি উপজেলার নিজ বাড়ীতে যাচ্ছিলেন। মূলত  তিনি  ঈদের ছুটিতে বাড়ীতে যাচ্ছিলেন।

 

আহতরা হলেন, সমর বিকাশ চাকমা (৪৮), সুকিরন চাকমা (৩৫) ও সোহেল চাকমা (২২)। গুলিবিদ্ধ ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা  হয়েছে।

 

এছাড়া নিহত স্বাস্থ্য কর্মী জিতায়ন চাকমার স্ত্রী জানান তিনি সকালে ঘুম থেকে উঠে দোকানে চা খেতে যাওয়ার পথে দুবৃত্তের গুলিতে শিকার হয়ে নিহত হন।  লাশ ময়না তদন্ত শেষে পরিবার ও আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে দুপুর আনুমানিক ১২টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া এলাকায় ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি চলার সময় দুর্বৃত্তরা হামলা করলে  শিব মন্দির এলাকার বাসিন্দা শন কুমার চাকমা  আহত হন। তাকে  আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার মাথায় মারাতœক আঘাত লাগে। হামলার ঘটনার পর থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

নিহত স্বাস্থ্য কর্মী জিতায়ন চাকমার স্ত্রী জানান তার স্বামী  সকালে ঘুম থেকে উঠে দোকানে চা খেতে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে হামলা শিকার হয়েছেন।

 

এ ঘটনার জন্য ইউপিডিএফ এর খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা  এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)  ও গণতান্ত্রিক ইউপিডিএফ-কে দায়ী করেছেন। তবে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি ও গণতান্ত্রিক ইউপডিএফের পক্ষ  থেকে বিষয়টি অস্বীকার করেছে। গণতান্ত্রিক ইউপিডিএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করেছে শনিবারের ঘটনায় তাদের কোনভাবে জড়িত নয়। ইউডিপিএফের আন্তকোন্দলের কারনে ঘটেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ