• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2018   Friday

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগে নেতা শাকিলের বাড়ীতে ছাত্রলীগ যুবলীগের কর্মীদের হামলার প্রতিবাদে শুক্রবার সাংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

 

রাঙামাটি পৌর কলোনী এলাকায় সংবাদ সম্মেলনে আহত ছাত্রলীগ নেতা শাকিলের পিতা রুহুল আমিন ও তার ভাই কালু মিয়া, বোন মিনা বেগমসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে শাকিলের পিতা রুহুল আমিন অভিযোগ করে বলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল নেতৃতে উদ্দেশ্যে প্রণোদিতভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা বাড়ীতে হামলা চালিয়ে মোটর সাইকেল ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে বাড়ীতে অবস্থানরত তার ভাই, মা, বোন, ও প্রতিবন্ধী বোনের উপর হামলাকরতে দ্বিধা করেনি। তিনি এই ধরনের কর্মকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবী জানান।


অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদ কাজল বলেন রহুল আমীনের ছেলে দুষ্ট প্রকৃতির। প্রতিদিন কারো না কারোর সাথে মারামারিতে লিপ্ত হয়। বৃহস্পতিবার আমার ভাই রুবেল মোটর সাইকেলে বনরূপা দিকে আসার পথে শাকিল হামলা করে। এতে রুবেল মারাত্মক আহত হয়েছে। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি শাকিলদের বিরুদ্ধে থানায় মামলা করব।


উল্লেখ্য, গেল মঙ্গলবার জেলা আওয়ামীলীগের অফিসের সামনে জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রহুল আমীনের ছেলে সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাকিলের সাথে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের ফুফুতো ভাই রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়ার সহ-সভাপতি রুবেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তার জেরে বৃস্পতিবার শাকিল তার দল নিয়ে আবারো রুবেলের উপর হামলা করলে কয়েক জন আহত হন। বিকালে একদল যুবক শাকিলের চাচার ঘরে হামলা চালায় বলে অভিযোগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ