• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জেলা বিএনপি সভাপতির গাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদলের রাঙামাটিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2018   Friday

রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহ আলমের নেতৃত্বে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে কাপ্তাই যাওয়ার পথে চিদমরং এলাকায় তাদের বহনকারী গাড়ীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

 

রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরজ হোসেন সুমনের স্বাক্ষতি এক বিবৃতিতে বলা হয়, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহ আলমের নেতৃত্বে গাড়ীযোগে ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কাপ্তাই যাচ্ছিলেন। এসময় গাড়ী চিদমরং এলাকায় পৌছলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তিনটি মোটর সাইকেলে করে গাড়ীতে হামলা চালায়। এতে নেতৃবৃন্দের গাড়ির কাঁচ ভাংচুর করা হয়।


বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ভবিষতে এই ধরনের হামলা কর াহলে রাজপথে কঠিন জবাব দেওয়া হবে।


এদিকে হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে তাৎক্ষনিক জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মিছিলে জেলা ছাত্র দলেরসহ-সভাপতি মোঃ মানিক, আবু সুফিয়ান রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসন সাকুসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা ও র্কমীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ