• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে দু’গ্রুপের গোলাগুলিঃ শর্টগানসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2018   Wednesday

বুধবার খাগড়াছড়ির  মহালছড়িতে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউই হতাহত হয়েছে কিনা জানা যায়নি। তবে আইন-শৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে ১টি শর্টগানসহ বিপুল পরিমান রাষ্ট্রবিরোধী লিফলেটসহ সরঞ্জাম উদ্ধার করেছে।

 

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়িস্থ দেব্বাছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের ইউপিডিএফ ও জেএসএস (এমএন লারমা) গ্রুপের মধ্যে আধা ঘন্টা ব্যাপি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তবে গোলাগুলিতে কোন ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।

 

খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনী ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় থেকে ১টি ৩২ বোরের শর্টগান, চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন প্রকার ওষুধ, কম্বল, সামরিক বেল্ট, নেল কাটার, ব্যাগ, ডায়েরি, হ্যান্ডবুক, রেইনকোট, পেন্ট, শার্ট, হাফগেঞ্জি, শপথ বই, ইউপিডিএফ এর অফিসিয়াল কাগজপত্র সহ বিপুল রাষ্ট্রবিরোধী কাগজপত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

 

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শুনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ