• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ডাকাতি করতে গিয়ে এক ডাকাত নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2018   Thursday

বুধবার রাতে রাঙামাটির সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের ফুরমোন এলাকার জল কুমার কার্বারী পাড়ায় ডাকাতি করতে গিয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এসময় ডাকাতদের আক্রমণে এলাকার কারবারী(গ্রাম প্রধান) জল কুমার কারবারী আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়,বুধবার রাত ১১টার দিকে রাঙামাটির সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের ফুরমোন এলাকার জল কুমার কার্বারী পাড়ায় জল কুমার কার্বারীর বাড়িতে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল টাকা,স্বর্নলংকারসহ মালামাল লুট করতে যায়। এসময় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা জল কুমার কার্বারী ও তাঁর ছেলে ত্রিপন চাকমাকে বেঁধে ফেলে টাকা ও স্বর্নলংকার দেয়ার দাবি করে। এতে ডাকাতরা কিছু স্বর্ণ লংকার ও টাকা পেলেও বাকীগুলো মালামাল দিতে দাবী জানায়। পরে জল কুমার কার্বারী ডাকাতদের জানায় তাকে বাধা অবস্থায় কিভাবে টাকা ও স্বর্ণ লংকার দেবে। পরে ডাকাতরা তার বাধন খুলে দেয়ার পর ১ লাখ ৯৫ হাজার টাকা ও তিন থেকে চার ভরি স্বর্ণ ডাকাতদের হাতে তুলে দেন। এতে ডাকাতরা আরো স্বর্ন লংকার ও টাকা পয়সা দেয়ার দাবী জানালে এক পর্যায়ে বাড়িতে থাকা একটি দা দিয়ে ডাকাতদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। দা কোপের ভয়ে ডাকাতের দল পালিয়ে যায়। এসময় ডাকাতদের আক্রমণে জল কুমার কার্বারী মাথায় ও হাতে ছুরিকাঘাত হন। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় জল কুমার কারবারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেরল হাসপাতালে পাঠিয়ে দেয়।


এদিকে গতকাল বৃহস্পতিবার ভোর হওয়ার পর এলাকার লোকজন জল কুমার কারবারীর বাড়ীর আশপাশে রক্তের দাগ দেখতে পায়। এক পর্যায়ে জল কুমার কারবারী বাড়ী থেকে ৪শ গজ দূরে দেখতে পায় এক ডাকাতের মৃতদেহ পড়ে রয়েছে। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি।


আহত জল কুমার কার্বারী জানান, ডাকাত দলের হাতে দেশীয় তৈরী বন্দুক ছিল। ডাকাতদের টাকা ও স্বর্ণ লংকার দেয়ার পরও আরো দাবি করে এবং না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে তার হাতের কাছে যা ছিল তা দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরাও আক্রমণ করলে তিনি মাথায় ও হাতে আঘাত পান। পরে তার প্রতিরোধের কারণে ডাকাতরা পালিয়ে যায়।


রাঙামাটি কতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) লিমন বোস জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের ডান হাতে তিনটি কোপে চিহৃ রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ