• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ফেসবুকে বেনামে নানান অপপ্রচারের প্রতিবাদে রমেল বড়ুয়ার সংবাদ সন্মেলন

রপ্তদীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2018   Friday

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেনামে আইডি খুলে নানান অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছেন জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের কোষাধ্যক্ষ পদ প্রার্থী রীজেশ বড়ুয়া রমেল।


রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ের সন্মেলন কক্ষে রীজেশ বড়ুয়া বলেন, শনিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে তিনি কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করছেন। একটি মহল নির্বাচনের পরাজয়ের নিশ্চিত জানার পর ফেসবুকে বেনামে আইডি খুলে তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে তার মানসন্মান ক্ষুন্ন হওয়াসহ নির্বাচনে ব্যঘাত ঘটছে।


রাজেশ অভিযোগ করে বলেন,জেলা বেনামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করার বিষয়ে প্রশাসনকে জানালেও কোন প্রতিকার পায়নি। যার কারনে সংবাদ সম্মেলন করতে হচ্ছি। তিনি ফেসবুকে ভূঁয়া আইডি খুলে নানান অপপ্রচারকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


তিনি আরো বলেন,আমার প্রতিপক্ষ একজন সরকারি চাকরিজীবী হয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেখে কি ভাবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ গ্রহন করে তা বোধগম্য নয়। তার বিরুদ্ধে অসত্য কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখায় তা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে বিষয়গুলো অবগত করার পরও কোন প্রতিকার পায়নি। তার বিরুদ্ধে ফেসবুকে লেখালিখি বন্ধ করা না হলে আইনী সহায়তা নিতে বাধ্য হবো।


জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে থাকা (বর্তমান) সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান বলেন,সরকারি কর্মচারি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ নিতে পারবে কি না এই মূহুর্তে তা তার জানা নেই।


সরকারি কর্মচারি জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচন করতে পারবে কি না এব্যাপারে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের কাছে মিডিয়া কর্মীরা জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি। চাকরি জীবীদের বিধিমালা দেখলে তা বলা যাবে না।


উল্লেখ্য,শনিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার চার বার্ষিক নির্বাচন সহ-সভাপতি, সাধারন সম্পাদক,কোষাধ্যক্ষসহ ২৭টি পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ