• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া উৎসব

রূপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2018   Sunday

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আওতাধীন কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন ও আইরেক্স এর সহযোগিতায় জাবারাং কর্তৃক বাস্তবায়নাধীন “অনুপ্রেরণা” নামক একটি শিক্ষা প্রকল্পের আওতায় এ পড়া উৎসব আয়োজন করে।


বিদ্যালয় কক্ষে আয়োজিত মানসম্মত শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা, শিক্ষা-উপকরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং পুরুস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন জাবারাং এর অনুপ্রেরণা প্রকল্পের সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা, কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা চাকমা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কান্তিলাল দেওয়ান। আলোচনা সভায় বক্তারা বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের পড়া সংক্রান্ত বিষয়ে উৎসাহ প্রদান করার জন্য “পড়া উৎসব” এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানান। পরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের খেলা আয়োজন করা হয়।


এসময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহি ও পড়ার বিষয়ে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির জন্য এ পড়া উৎসব সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি সন্তানদের পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের ভূমিকা সম্পর্কেও সচেতন করবে।


এর আগে পড়া উৎসবে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য পড়া সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের খেলা আয়োজন করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্যও ছিলো আয়োজন। ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত খেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ণমালা লেখা প্রতিযোগিতা, শব্দ দিয়ে গল্প লেখার প্রতিযোগিতা, স্মৃতি শক্তি পরীক্ষা সংক্রান্ত প্রতিযোগিতা, ছবি দেখে শব্দ লেখা প্রতিযোগিতা এবং কবিতা আবৃতি প্রতিযোগিতা । আর অভিভাবকদের জন্য আয়োজিত খেলাগুলো হলো নিজ নিজ মাতৃভাষায় শিশুতোষ ও শিক্ষণীয় গল্প বলার প্রতিযোগিতা। এ খেলায় বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ