• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মানিকছড়ির ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল মারা গেছেন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2018   Tuesday

মানিকছড়ি উপজেলার ৪ নং তিনটহরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল (৫৫) মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ ১ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. রফিকুল ইসলাম বাবুল গত ১ বছরের অধিক সময় ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিসাধীন ছিলেন। সম্প্রতি দেশে আসলেও আগামী ১২ অক্টোবর আবারও ভারত যাওয়ার কথা ছিল।

 

৯ অক্টোবর ভোর রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী জনপদ তিনটহরীসহ মানিকছড়ির সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

 

এদিকে আওয়ামীলীগ নেতা বাবুলের মৃত্যুতে সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক মংসুই প্রু চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা এবং জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.      

ads
ads
আর্কাইভ