• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

প্রশাসনের সুষ্ঠ নির্বাচন ও নিরাপত্তা অবৈধ অস্ত্রধারীদের মাথা নষ্ট হয়ে গেছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2018   Saturday

রাঙামাটিতে প্রশাসন যখন সুষ্ঠ নির্বাচন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে তা দেখে ঠিক তখনই অবৈধ অস্ত্রধারীদের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার।


তিনি বলেন, ২০১৪ সাল আর ২০১৮ সাল এই দুটোর মাঝে ব্যাপক ব্যবধান। প্রশাসন নিরাপত্তা দিবে ভোটারদের আর ভোটারা এবার অবৈধ অস্ত্রধারী ও পার্বত্য চুক্তি বিরোধীদের ব্যালটের মাধ্যমে জবাব দেবে।


শনিবার কাউখালী উপজেলা আওয়ামীলীগ উপজেলার বিভিন্ন পথ সভা ও বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান সভায় দীপংকর তালুকদার এ সকল কথা বলেন।


এ সময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি রুহুল আমিন, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এরশাদ সরকার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা তাঁতী লীগের আহবায়ক মং উচিং মারমা (ময়না), জেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার উপ সম্পাদক মং সাইং উ মারমা (অর্জুণ), জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা লেখিকা চাকমাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দীপংকর তালুকদার আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য মানুষের ভাগ্য উন্নয়ন করেছে। পার্বত্য চুক্তি হওয়ার ফলে পাহাড়ের খুনাখুনী বন্ধ হয়ে গেছে। বর্তমানে যে খুনাখুনী হচ্ছে তা হচ্ছে অবৈধ অস্ত্রধারীদের আধিপত্যের খুন। তিনি বলেন, পাহাড়কে শান্ত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক সংগঠন জেএসএস এর সাথে চুক্তি করেছে। চুক্তির ফলে পাহাড়ের শান্তি আনতে চাইলেও জেএসএস এর অসযোগিতার কারণে চুক্তি বাস্তবায়ন করা যাচ্ছে না।


দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চুক্তির কোথাও লেখা ছিলো না পাহাড় থেকে বাঙ্গালীদের তাড়িয়ে দেয়া হবে। আমাদের আঞ্চলিক রাজনৈতিক দল গুলো পাহাড়ে আবারো অশান্তি সৃষ্টির জন্য বাঙ্গালী তাড়াতে হবে এমন আওয়াজ তুলে। কিন্তু আমি দীপংকর তালুকদার বলেছি পাহাড় থেকে কাউকে বের করতে হল আগে আমাকে বের করতে হবে। আগে আমাকে বের করে তার পর যে কোন সম্প্রদায়কে পার্বত্য অঞ্চলে বের করতে হবে। তিনি বলেন, এই কথা বলাতে আজ আমি আঞ্চলিজ রাজনৈতিক দলের প্রধান সন্তু বাবু, ঊষাতন তালুকদারের কাছে শত্রু হয়ে গেছি। আমার কারণে তারা পাহাড় থেকে বাঙ্গালী তাড়াতে পারেনি।


দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের উন্নয়ন দেখে আজ আওয়ামীলীগে যোগ দিচ্ছে বিএনপি সহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা। কারণ পাহাড়ের উন্নয়নে আওয়ামীলীগ আছে, অসম্প্রদায়িকতায় আওয়ামীলীগ আছে বলে দলে দলে আওয়ামীলীগে যোগদান করছে। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিয়ে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহবান জানান।


কাউখালী উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়ন হতে বিএনপি থেকে প্রায় একশত নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন। যোগদান কালে দীপংকর তালুকদার তাদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ