• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি আসনে
আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2018   Tuesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। সোমবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারের প্রধান নির্বাচনী এজেন্ট উদয়ন ত্রিপুরা এই অভিযোগ করেন।


অভিযোগে বলা হয়, গেল ১০ ডিসেম্বর সোমবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদারের বাঘাইছড়ির সাজেকে নির্বাচনী পথ সভায় রঙ্গীন ব্যানার ব্যবহার, ঘাগড়া বাজার এলাকায় রাঙামটি-চট্টগ্রাম সড়কে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ, নৌকা প্রতীক জোড়া হর্ণ ব্যবহার করে মাইকে প্রচারনা চালানো হচ্ছে। এছাড়া দীপংকর তালুকদার পথ সভায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী উষাতন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার ও উস্কানীমূলক বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।


এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে পদবী ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ, গেল ১৪ ডিসেম্বর উষাতন তালুকদার বাঙালহালিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ শুরু করলে নৌকা প্রতীকের নেতা-কর্মীরা বাঁধা সৃষ্টিকরে। গেল ১৩ ডিসেম্বর তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঞোমং মারমা বাঙালহালিয়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। নৌকা প্রতীকের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়েছে অভিযোগ পত্রে।


এ ব্যাপারে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর বলেন, এসব অভিযোগ মিথ্যা কথা। কোনো নির্বাচন বিধি লংঘন হচ্ছে না। এছাড়া বাঙালহালিয়ায় যে বাধার অভিযোগ করা হয়েছে তা সত্য নয়, ওই দিন তিনি নিজেই নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন, তবে সে সময় তাদের সাথে দেখাও হয়নি। যে যার মতো গণসংযোগ করেছি। উষাতন তালুকদারের লোকজন নিজেরাই কৃত্রিমতা সংকট সৃষ্টি করেছে।


তিনি আরো জানান,সরকারিভাবে নির্দেশনা রয়েছে জেলা পরিষদের চেয়ারম্যানের নির্বাচন প্রচারণায় অংশ গ্রহন করতে পারবেন, শুধুমাত্র সরকারী কোন সুযোগ সুবিধা নিতে পারবেন না। তিনি কোনো সরকারি গাড়ি ব্যবহার ও সুযোগ সুবিধা নেয়া হচ্ছে না।


জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, অভিযোগ হাতে পাওয়া গেলে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেদের দিয়ে কোথাও আচারণ বিধিলংঘন করা হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। যদি কোনো আচরণবিধি লংঘন হলে অব্যশই ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ