• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ি সাংবাদিক নেতা নুরুল আজম জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2019   Sunday

ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় ৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত পেয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম।  রেববার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

 

সাংবাদিক নুরুল আজমের জামিনের সপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবি এড. নাসির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, এড. আব্দুল মোমিন, এড. অংসুইথুই মারমা, এড. বেদারুল ইসলামসহ অন্যরা।

 

গেল ১৪ জানুয়ারী দৈনিক জনকন্ঠ ও সময় টিভি’র প্রতিনিধি জীতেন বড়–য়া এর স্কুল শিক্ষিকা স্ত্রী’র  করা মামলায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিও’র একটি স্টিল শট (ছবি) ফেইজ বুক- ‘প্রেস’ নামে একটি ম্যাসেঞ্জার গ্রুপে প্রকাশের অভিযোগে ১৪ জানুয়ারী দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯, ৩১ ধারায় মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বেসরকারি টিভি ‘এস এ টিভি’ ও ‘বিডিনিউজ২৪ডটকম’ সাংবাদিক নুরুল আজমের জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেইটে খাগড়াছড়ির পেশাজীবি সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানান।

 

এরপর সদ্য কারামুক্ত কেইউজে সভাপতি ও তরুণ আওয়ামীলীগ নুরুল আজম সাংবাদিক ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সহকর্মীসহ প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র জেলা শহরের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁর স্ত্রী জেলা যুব মহিলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ফারজানা আজম পূর্ণিমা, কেইউজে’র সহ-সভাপতি দি ডেইলি স্টার প্রতিনিধি সৈকত দেওয়ান, সা: সম্পাদক মাছরাঙা প্রতিনিধি কানন আচার্য্য, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি ইউপি চেয়ারম্যান আম্যে মারমা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ