• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রামগড়ের প্রবীন ব্যক্তিত্ব হ্লাথোয়াই মারমা’র মৃত্যু: বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2019   Saturday

বৃটিশ মহকুমা রামগড়ের প্রবীন ব্যক্তিত্ব হ্লাথোয়াই মারমা (৭২)-এর মৃত্যুতে খাগড়াছড়ির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। শনিবার বিকেলে রামগড় শহরের মাস্টার পাড়াস্থ পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত তাঁর দাহক্রিয়ায় হাজারো মানুষের সমাগম ঘটে। জীবদ্দশায় তিনি রামগড় বহুমুখী সমবায় সমিতি, মারমা উন্নয়ন সংসদ, রামগড় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী, জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক মংসুই প্রু চৌধুরী অপু, রামগড় পৌরসভার মেয়র কাজী মো: শাহজাহান রিপন, ভারপ্রাপ্ত উজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনীন্দ্র ত্রিপুরা, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিশ্ব ত্রিপুরা, রামগড় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি রুই¤্রাচাই কার্বারী, খাগড়াছড়ি জেলা যুবলীগ’র যুগ্ম-সা: সম্পাদক মুকুল চাকমা ও জেলা ছাত্রলীগের সাবেক সা: সম্পাদক মংসাপ্রু মারমা পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, প্রয়াত হ্লাথোয়াই চৌধুরী শুক্রবার সকালে মারা গেলেও বৌদ্ধ ধর্মীয় নিয়মে রবিবার বিকেলে দাহ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ