• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

চবিতে এমএন লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2019   Monday

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ী ছাত্রদের নিয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা(এমএন লারমা) স্মৃতি ক্রিকেট টু্র্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইদুল ইসলাম।  পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শ্রী মিন্টু চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন চবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, চবির ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক শরৎ জ্যোতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভাই পাংখোয়া, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবলু চাকমা প্রমুখ।  অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক কৃতি চাকমার সঞ্চালনায়স্বাগত বক্তব্য রাখেন মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট  এর আয়োজক কমিটির আহবায়ক ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমা। অনুষ্ঠান শুরুতে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা সহ পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে  যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। 

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় হিল ব্রাদার্স(১৬-১৭সেশন) ও হিল গ্যাং(১৫-১৬ সেশন) প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় প্রথম ইনিংসে হিল ব্রাদার্স ব্যাটিং করে হিল গ্যাং কে ১৫২ রানের টার্গেট প্রদান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হিল গ্যাং ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে হিল ব্রাদার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় হিল গ্যাং। এছাড়াও ম্যান অফ দ্যা ফাইনাল হিল ব্রাদার্স এর খেলোয়াড় কিরন চাকমা( ব্যক্তিগত ৫৫ রান, ৩ উইকেট),  টু্র্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিল ব্রাদার্স এর খেলোয়াড় লেমন চাকমা(ব্যক্তিগত ৩০২ রান), টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী উইন চাকমা(ব্যক্তিগত ৯ উইকেট)  নির্বাচিত হন।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল এবং রানার্স আপ দলকে রানার্স আপ ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।  এছাড়া খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল, সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বোচ্চ উইকেট শিকারী পুরষ্কার প্রদান করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, " পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। খেলার মাধ্যমে প্রত্যেকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টি করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন।" 

 

বক্তারা আরো বলেন, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা শুধুমাত্র পাহাড়ের মানুষের জন্য নয়, সারা দেশের মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন। মহান নেতা সেইসময় অসাম্প্রদায়িক চেতনার একটি দেশের স্বপ্ন দেখেছেন।

 

উল্লেখ্য যে, ১৮ ফেব্রুয়ারি  থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত  পাহাড়ী শিক্ষার্থীদের সেশন ভিত্তিক ১২টি দলের অংশগ্রহণে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ শুরু করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ