• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

খাগড়াছড়িতে তিন কৃতি কিশোরী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2019   Monday

তিন কৃতি নারী ফুটবলারকে সংগণ সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থা। সোমবার দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে হল রুমে এ সংর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ির বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে বলেন পাহাড়ের এ তিন কন্যা খাগড়াছড়িকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।


এই তিন কন্যা প্রাচুর্য্যময় বাংলাদেশের সম্পদ। খাগড়াছড়িতে নিয়মিত ক্যাম্প করলে তিন কন্যার মতো আরো অনেক মেয়ে ফুটবলে যোগ্যতার স্বাক্ষর রাখবে। পাহাড়ের তিন ফুটবল কন্যা ম্যাজিকেল মনিকা চাকমা,আনুচিং মগিনী ও আনাই মগিনীর গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা।


এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক,খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ডিজিএফআই`র কমান্ডার কর্ণেল নাজিম উদ্দিন, খাগড়াছড়ির পুরিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্নিল এ সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা।


অনুষ্ঠানের শুরুতে ম্যাজিকেল মনিকা চাকমা ও আনুচিং মগিনী নিজেদের অনুভুতি জানিয়ে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা, খাগড়াছড়ি জেলা পুলিশ, খাগড়াছড়ি পৌরসভা,বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের পক্ষ থেকে তিন ফুটবল কন্যার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ