• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সুবলং এ দুর্বৃত্তদের গুলিতে নিহত সংস্কারপন্থী জেএসএস`র কর্মীর লাশ উদ্ধার

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের আমবাগান এলাকায়  এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সংস্কারপন্থী) ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে কোকো চাকমা(২৬) নামের এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সংস্কারপন্থী) এক কর্মী পানিতে পড়ে গিয়ে নিখোঁজের বিকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

 

এদিকে এ ঘটনায় পুলিশ মুক্তিবীর চাকমা ও মোহন্ত চাকমা  নামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর  ছেড়ে দিয়েছে বলে জানান সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা। 

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালের দিকে রাঙামাটি শহর থেকে  একটি কংকর বোঝায় দুটি  ট্রলার সুবলং বাজার হয়ে লংগদুর উদ্দেশ্য যাচ্ছিল। এ সময় এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(সংস্কারপন্থী) সদস্যরা সুবলং বাজারের মাজারের ঘাটে  ভিড়ানোর জন্য নির্দেশ দেয়। এতে চালক ট্রালার বোট না থামিয়ে চলে যায়। পরে সংস্কারপন্থী জনসংহতি সমিতির সদস্যরা দুটি স্পীড বোট নিয়ে দুটি ট্রলারে বোটকে  ধাওয়া করে। এক পর্যায়ে ওই দুটি ট্রলার বোটকে লক্ষ্য করে গুলি করে। এসময় আমবাগান নামক এলাকায় ওৎ পেতে থাকা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কর্মীদের সাথে অন্ততপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সংস্কারপন্থী জনসংহতি সমিতির ষ্পীড বোট চালক কোকো চাকমা নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন।

 

এদিকে নিখোজের পর সন্ধ্যার দিকে সুবলং এলাকা থেকে কাপ্তাই হ্রদের পানি থেকে কোকোর লাশ উদ্ধার করেছে। বর্তমানে লাশটি সুবলং পুলিশ ফাড়ির হেফাজতে রাখা হয়েছে। 

 

বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান জানান, ঘটনার পর  নিখোঁজ ব্যক্তিকে তল্লাশির পর সন্ধ্যার দিকে কেকোর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ