• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে “বী ক্রিয়েটিভ আই টি সলিশনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2019   Monday

সোমবার রাঙামাটিতে “বী ক্রিয়েটিভ আই টি সলিশন” নামের একটি প্রতিষ্ঠানে যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পার্বত্যাঞ্চল রাঙামাটির তরুণ ছাত্র সমাজকে আধুনিক তথ্য প্রযুক্তিতে উন্নত করার লক্ষে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

রাঙামাটি শহরের কাঁঠালতলীতে প্রতিষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের আইসিটি বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম। প্রতিষ্ঠাটির প্রধান উপদেষ্টা সাংবাদিক এম.কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের (সাবেক) সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের প্রথম অনলাইন পোর্টাল সিএইচটি নিউজের সম্পাদক এস এম সামসুল আলম রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা ও আল আমিন সিনিয়র মাদ্রাসার শিক্ষকসহ আরো অনেকে। এছাড়াও বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির জেলা প্রতিনিধি সত্রং চাকমা ও ৭১ টিভির জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন,আধুনিকতার সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে “বী ক্রিয়েটিভ আই টি সলিশন যে যাত্রা শুরু করেছেন সেটির প্রতিফলন ঘটাবে তরুণ ছাত্র সামাজের যুবকেরা। তারা এখান থেকে ট্রেনিং নিয়ে জাতিকে তথ্য প্রযুক্তির উপর ধারণা দেবেন। প্রায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে “বী ক্রিয়েটিভ আই টি সলিশনের যাত্রা শুরু হলো।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের আইসিটি বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম বলেন, রাঙামাটির মত একটি ছোট্ট শহরে যে হারে তথ্য প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে পড়ছে সত্যি সরকার প্রসংশার দাবি রাখে।“বী ক্রিয়েটিভ আই টি সলিশন”এর মত প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে যে ট্রেনিং সেন্টার খোলা হয়েছে সে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এম.কামাল উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক শাহেদ হোসেন জাকিরকে ধন্যবাদ। পাশাপাশি এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে শিক্ষার্থীরা তাদের জীবিকা নির্বাহ করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ