• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সবচেয়ে বড় বাঁধা অবৈধ অস্ত্র-দীপংকর তালুকদারএমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2019   Wednesday

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এম পি বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সবচেয়ে বড় বাঁধা আজ পাহাড়ে বিপুল পরিমান অবৈধ অস্ত্র।


তিনি আরো বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল রাজনীতি করবে এতে কোন আপত্তি নেই। কিন্তু রাজনীতির নামে অবৈধ অস্ত্র দিয়ে খুন-খারাবি, সন্ত্রাস, চাঁদাবাজীসহ সাম্প্রদায়িক উস্কানী দিয়ে মানুষকে বিভক্ত করা, উন্নয়ন কাজে বাঁধা দেওয়া এটা রাজনীতি হতে পাওে না।


মঙ্গলবার রাঙামাটিতে জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের যৌথ উদ্যোগে দীপংকর তালুকদার এম পি’কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য মনোনিত হওয়ায় সংবর্ধনা প্রদানকালে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি রাঙামাটি সাংস্কৃতি ইনষ্টিটিউট মিলনায়তনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. প্রদানেন্দু চাকমা, রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মইনুদ্দিন, রাঙামাটি সাবেক মহিলা এম পি ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বর সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ছাত্রনেতা সালাহউদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ।


সংবর্ধনা অনুষ্ঠানে দীপংকর তালুকদার এম পি’কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্টসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, এখানে পাহাড়ে আইন শৃংখলা বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্রসহ কোন ব্যক্তি ধরা পড়লে, সাথে সাথে এসমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়, তাদের নেতা কর্মিদের গ্রেফতার করা হচ্ছে। এবং অস্ত্রসহ আটক তাদের কর্মিদের মুক্তি দাবী করা হচ্ছে। তিনি বলেন, রাজনীতি করুন, ঠিক আছে, কিন্তু অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের মুক্তি দাবী করা আইনের শাসন বিরুধী। তিনি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মিদের জনকল্যানের রাজনীতি করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ