• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ওয়াইজেএফবি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন, রাঙামাটি শাখার অভিনন্দন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2019   Saturday

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঢাকাস্থ একটি রেস্টুরেন্টে এ উপদেষ্টা পরিষদ ঘোষণা করে সংবাদ মাধ্যমে উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে।

 

সংগঠনের সভাপতি কাজি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাদেরের সমন্বিত বৈঠকে ২০১৯-২০২০ সালের জন্য ১১সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ(ওয়াইজেএফবি) কেন্দ্রীয় কমিটির সদস্যও তিন পার্বত্য জেলার সভাপতি এবং দৈনিক পূর্বদেশ পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)র নতুন উপদেষ্টা পরিষদকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

১১ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা হলেন,ঢাকা বিশ^ বিদ্যালয়ের সিনেট সদস্য এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান মো. নিজাম চৌধুরী,বিটিএমএর সভাপতি এবং পরিচালক এফবিসিসি আই মোহাম্মদ আলী খোকন,এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ,ঢাকা সাংবাািদক ইউনিয়নের(সাবেক সভাপতি) কাজি রফিক,বাসসের বার্তা সম্পাদক আইয়ুব ভুইয়া, বিএফইউজের কার্যনির্বাহী সদস্য মো.খায়রুজ্জামান কামাল, বিএফইউজের কার্যনির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা, ডিইউজের সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান মিয়া,বিশিষ্ট সমাজ সেবক কাজি গোলাম সালাউদ্দিন নওফেল,অঙ্গন প্রোপাট্রিজ লিঃ এর এমডি এ্যাডভোকেট কাজি ওয়ালি উদ্দিন ফয়সাল ও বিশিষ্ট ব্যবসায়ি এবং সমাজ সেবক সৈয়দ রিয়াজুল হক।

 

উল্লেখ,সংগঠনের সিদ্ধান্তের আলোকে ওয়াইজেএফবির সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। এই উপদেষ্টা পরিষদ জুলাই ২০১৯ থেকে ৩০জুন ২০২১ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ