• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ঈদের আগে বেতন-বোনাস প্রদান ও নবম ওয়েজবোর্ড-এর গেজেট প্রকাশের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের সমাবেশ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2019   Thursday

অবিলম্বে নবম ওয়েজ বোর্ড-এর গেজেট প্রকাশ, ছাঁটাই বন্ধ, ঈদের আগে বেতন-বোনাস প্রদান এবং জাতীয় সংসদে সাংবাদিকের নিরাপত্তায় আইন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।


বৃহস্পতিবার সকালের কেইউজের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস সংলগ্ন বটতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


কেইউজে-এর সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, কেইউজের সাধারণ সম্পাদক আচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, প্রদীপ চৌধুরী এবং কেইউজে-এর অর্থ সম্পাদক দুলাল হোসেন বক্তব্য রাখেন। এ সময় খাগড়াছড়ি জেলাশহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


বক্তারা সমাবেশে বলেন, সাংবাদিকদের হয়রানি করতে করতে কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারা’র অপ-প্রয়োগ বন্ধ ছাড়াও দেশের স্বাধীন মত প্রকাশের স্বার্থে তথ্য অধিকার আইনকে আরো সহজতর করার জন্য সরকারের নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।


এসময় বক্তারা পার্বত্য তিন জেলার গণমাধ্যম মালিকদের উদ্দেশ্যে বলা হয়, নিয়মিত পত্রিকা প্রকাশ না করে-স্টাফদের ন্যায্য মজুরী না দেয়া, অপর্যাপ্ত সার্কুলেশন তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ