• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের প্রতিনিধিদের সাথে লিডারশিপ টু এনসিউর এডুকোয়েট নিউট্রিশনের কর্মকর্তাদের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2019   Monday

পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকার মা এবং শিশু পুষ্টির উন্নয়নে সহযোগিতা করার জন্য লিডারশিপ টু এনসিউর এডুকোয়েট নিউট্রিশন প্রকল্পের একটি প্রতিনিধিদল সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করেছে।

 

সাক্ষাতের সময় জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী ও সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন। অপরদিকে প্রতিনিধি দলে ছিলেন ইউনাইটেড পারপাস এর কান্ট্রি ডিরেক্টর শ্রীরামাপ্পা গনচিকারা, প্রকল্প পরিচালক সৌভাগ্য মঙ্গল চাকমা এবং এনজিও জুম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুজল কান্তি চাকমা।

 

প্রতিনিধি দলটি লিডারশিপ টু এনসিউর এডুকোয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের সার্বিক উদ্দেশ্য সম্পর্কে বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকার মা এবং শিশু পুষ্টির উন্নয়নে অবদান রাখা। এই কার্যক্রম বাস্তবায়নে প্রধান সংস্থা ইউনাইটেড পারপাসসহ মোট ছয়টি সংস্থা কাজ করছে। এদের মধ্যে হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন এবং গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এই দুটি সংস্থা হচ্ছে টেকনিক্যাল পার্টনার এবং তিনটি স্থানীয় এনজিও(খাগড়াছড়িতে আইডিএফ, রাঙ্গামাটিতে জুম ফাউন্ডেশন এবং বান্দরবানে কারিতাস) যাদের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের লক্ষ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার আওতাধীন ১৮টি নির্বাচিত উপজেলার মানুষের অপুষ্টির অনিয়মের চিরস্থায়ী চক্র ভেঙ্গে ফেলা।


তারা আরো বলেন, ইউরোপিয়ান কমিশন (ইসি)-এর অর্থ সহায়তায় এই প্রকল্পটি কাজ করবে ২৮২,০০০ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাদের মাতৃত্ব এবং শিশুর পুষ্টি উন্নয়নে, ৫ বছরের কম বয়সী বাচ্চাদের এবং কিশোরী বলিকাদের পূর্ণাঙ্গ, পুষ্টি সংবেদনশীল এবং পুষ্টি ভিত্তিক খাদ্যের বহুমুখীতা এবং সর্বাপেক্ষা ঝুকিপূর্ণদের জন্য আয় সম্বলিত জীবনযাত্রার মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে যাতে করে স্থানীয়, জেলা ও জাতীয় পর্যায়ের সকল স্তরে পুষ্টিসংবেদনশীল গভর্নেন্স প্রতিষ্ঠা করা যায়।


এসময় জেলা পরিষদ সদস্যরা বলেন,রাঙামাটি জেলার পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নে ইউনিসেফ, ব্রাকসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। প্রকল্পের দ্বৈততা পরিহার এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে জেলার সকল মানুষের পুষ্টিমান নিশ্চিতকরণে প্রকল্পটির বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ