• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

নাড়াইছড়িতে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ!

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস) মধ্যে বৃহস্পতিবার বন্দুক যুদ্ধের সংবাদ পাওয়া গেছে।

 

 

বন্দুকযুদ্ধে ইউপিডিএফের এক সদস্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও উভয় সংগঠনের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস) মধ্যে বৃহস্পতিবার থেমে থেমে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

 

এদিকে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের এক সদস্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও তার নাম জানা যায়নি। তবে সংগঠনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এ ঘটনায় ইউপিডিএফÑপিজেএসএস পরষ্পরকে দায়ী করেছে। স্থানীয় সেনাবাহিনী বন্দুকযুদ্ধের সত্যতা স্বীকার করলেও ঘটনাস্থল দুর্গম এলাকায় অবস্থিত হওয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

 

ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা জানান, সন্তু লারমা সমর্থিত পিজেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীরা ফাকাগুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে ফায়দা লুটার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

 

 ঘটনার সাথে ইউপিডিএফের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। এদিকে ইউপিডিএফ’র অভিযোগ অস্বীকার করে সন্তু লারমা সমর্থিত পিজেএসএস’র কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা জানান, ঘটনাটি আমিও শুনেছি। তবে ঘটনার সাথে পিজেএসএস’র কোনো সম্পৃক্ততা নেই বলে দাবী করেন তিনি।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্দুযুদ্ধে একজন নিহত হয়েছে বলে আমিও শুনেছি। তবে ঘটনাস্থল সীমান্তবর্তী দুর্গম এলাকায় হওয়ায় বিস্তারিত জানা যায়নি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ