• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিঝু উপলক্ষে বন নির্ভর জনগোষ্ঠীদের নিয়ে মাসব্যাপী ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের বিজু-সাংগ্রাই-বৈসু-বিহু উপলক্ষে বন নির্ভর জনগোষ্ঠীদেরকে নিয়ে মাস ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

 

চাকমা রাজ কার্যালয় আয়োজনে উদ্যোগে ইউএসএইড ও সিএচডিএফ-ইউএনডিপি’র  সহযোগীতায়  ও চিটাগং হিল ট্রাক্টস ওয়েস্টসেটকো-ম্যানেজমেন্ট এ্যাস্টিভিটিস-সিএইচটিডব্লিউসিএ প্রকল্পের আওতায়  আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির মান উন্নয়নের লক্ষ্যে মাস ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  এ  প্রকল্পের আওতাভূক্ত বন নির্ভর জনগোষ্ঠীদের নিয়ে বিঝু (চৈত্র সংক্রান্তি) উপলক্ষে ২৫টি  ভিলেজ কমন ফরেষ্ট(ভিসিএফ) এলাকায় এ ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত শুরু হয়েছে।  এরই অংশ হিসেবে  ১৫ মাচ লংগদু উপজেলার ১৫ নং নোল্লুয়া মৌজার চিবেরেগা গ্রামে দিনব্যাপী আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নং নোল্লুয়া মৌজার চিবে রোগা আদামের কার্বারী  বিনয় প্রসাদ চাকমা এবং অতিথি ছিলেন নোল্লুয়া মৌজার হেডম্যান  এলোন বিকাশ চাকমা, উগল ছড়ি মহাজন উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক প্রফুল্ল কুমার চাকমা, ১১ নং পেদান্য মা ছড়া মৌজার কার্বারী মনো ময় চাকমা,  ৯ নং মারিশ্যা চর মৌাজার কার্বারী তপন জ্যোতি চাকমা, প্রকল্পের প্রশিক্ষণ ও এ্যাডভোকেসী অফিসার নিক্সন চাকমা ও নোল্লুয়া চাগালার এলাকাবাসাী। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর সুশীল বিকাশ চাকমা। পুরস্কার বিতরন শেষে সন্ধ্যায় সুবলং এলাকার বিখ্যাত গেংখুলী রমনী মোহন চাকমা’র রাতব্যাপী গেংখুলী পরিবেশন করা হয়।

 

আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঘিলে খারা, নাদেং খারা, ফোর খারা, গুডু (হাডুডু) খারা, কাট্টোল খারা, বাঁশ খরম দৌড়, ধুধুক বাজানো, সিঙে বাজানো প্রতিযোগীতা।

 

অনুষ্ঠানে বক্তারা চাকমা রাজ অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জুম নির্ভর জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধূলা ও গ্রামীন লোকগীতি-উভগীত-গেংখুলী চর্চার অভাবে প্রায়ই হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া সংস্কৃতি যদি নিয়মিত চর্চার করা হয় তাহলে পরবর্তী প্রজন্মের মাধ্যমে টিকিয়ে রাখা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ