• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাজস্থলীতে সেনা টহলের উপর সন্ত্রাসী হামলায় সেনা সদস্য নিহত ও আহতের ঘটনায়
চন্দ্রঘোন-রাজস্থলী সড়কে পুলিশী টহল জোরদার, চলছে বিশেষ অভিযান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2019   Monday

 রাজস্থলী উপজেলার পোয়াইতুমুখ এলাকায় সেনাবহিনীর একটি টহল দলের উপর  সন্ত্রাসীদের হামলার ঘটনায় এক সেনা সদস্য নিহত ও আহতের ঘটনার পর  এলাকার আইন- শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় পুলিশ বাহিনী টহল জোরদার করা হয়েছে।

 

উল্লেখ্য গেল রোববার সকালে উপজেলার পোয়াইতুমুখ এলাকায় সেনাবহিনীর একটি টহল দলের উপর সন্ত্রাসীরা গুলি করে। এতে সেনা সদ্যস্য মোঃ নাসিম (১৯) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা  যান।  এসময় আহত হয়েছেন অপর এক সেনা সদস্য।

 

এদিকে রোববার বিকেল থেকে রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরের (পিপিএম- সেবা) নির্দেশক্রমে জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জুনায়েত কাউছারের নেতৃত্বে কাপ্তাই, চন্দ্রঘোনা ও রাজস্থলী এলাকায় টহল জোরদার করা হয়েছে। ৭টি চেকপোস্ট ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ অাশ্রাফ উদ্দিন, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (ট্রাফিক) তারক চন্দ্র পালসহ অারও অনেকে। 

 

অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েদ কাউসার বলেন, অাইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রবিবার বিকেল থেকেই সেনাবিহিনীর পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। ৭টি ক্যাম্প করা হয়েছে। চালানো হচ্ছে অভিযান। তবে এখনো কাউকে অাটক করা যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ