• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইছড়িতে জেএসএস এমএন লারমা গ্রুপের দুই নেতাকে হত্যার অভিযোগে আটক ১

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2019   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায় জনসংহতি সমিতির  এমএন লারমা গ্রুপের(সংস্কারপন্থী) দুই নেতা হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশের বিশেষ অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম  রাঙাধন চাকমা (৩০) ওরফে পরেশ্বর চাকমা।

 

উল্লেখ্য, গেল ১১ আগষ্ট রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাবু পাড়া এলাকায় একদল দুর্বৃত্ত গুলি হত্যা করে জেএসএস এমএন লারমা (সংস্কার পন্থী) গ্রুপের সমর্থিত যুব সমিতি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা (৩৮) এবং একই কমিটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা (৩৫)কে। ওই সময় বাবু পাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে শতসিদ্ধী চাকমা ও এনো চাকমা কয়েকজন বন্ধুর সাথে কথা বলছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দুজনকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তারা মারা যাান। তাদের মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে।

 

পুলিশ জানায়,  জেএসএস এমএনলারমা দলের দুই নেতা নিহতের ঘটনায় জড়িতদের ধরতে  মঙ্গলবার রাত সাড়ে  ১১টার দিকে বিশেষ  উপজেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হত্যাকান্ডের সন্দেহে জড়িত থাকার অভিযোগে রাঙাধন চাকমা ওরফে পরেশ্বরকে আটক করা হয়। তার পিতার নাম  একালম্ব চাকমা, নিউ ফরেষ্ট এলাকায়। তাকে  আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে রাঙামাটি কোর্টে প্রেরন করা হয়েছে।


বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্স  আবুল মনজুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিশেষ অভিযানে দুই  ব্যক্তির হত্যা মামলার জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ