• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

মহালছড়িতে শ্রী-কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2019   Friday

খাগড়াছড়ির মহালছড়িতে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে শ্রী-কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি উপজেলা শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দির প্রাঙ্গনে রতন কুমার শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দত্ত, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, ডা: স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ। র‌্যালী শুরুর আগে জন্মাষ্টমীর মঙ্গলশোভা যাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। আলোচনা সভা শেষে র‌্যালিটি মহালছড়ির গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এর আগে শ্রী-কৃষ্ণের শূভ জন্মাষ্টমী র‌্যালির শূভ উদ্বোধন করেন প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদি হাসান।


প্রধান অথিতির বক্তব্যে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান বলেন, পাহাড়ে সকল ধর্মের ও বর্ণের মানুষ ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলেই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রাখতে হবে। যেখানে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে সেখানে উন্নয়ন কেউই আটকাতে পারবেনা। তিনি সকল ধর্মের মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ