• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ নেতা গুলিবিদ্ধ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2019   Wednesday

ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ইউনিয়ন কমিটির পরিচালক শুভাহু চাকমা ওরফে গিরি চাকমা (৪২) দুর্বৃত্তর গুলিতে আহত হয়েছেন। বুধবার রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগারাল্যাছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।


জানা যায়, বুধবার ভোরের দিকে সাবেক্ষং ইউনিয়নের এগারাল্যাছড়া গ্রামের একটি বাড়িতে ঘুমাচ্ছিলেন ইউপিডিএফ নেতা শুভাহু চাকমা। এসময় ওই গ্রামের রুপায়ন চাকমা নামে এক যুবক একটি দেশীয় বন্দুক দিয়ে গিরি চাকমাকে গুলি করতে গিয়ে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইউপিডিএফের নেতা শুভাহু চাকমা ওরফে গিরি চাকমার ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার কওে স্থাণীয়ভাবে চিকিৎসা দেন।


ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ মারমা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের নেতা-কর্মীর উপর কোনো হামলা হয়নি। সংগঠনটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা-বানোয়াট খবর ছড়ানো হচ্ছে।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। সেখানে কোন মৃত দেহ বা কোন কিছুই আলামত পায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ