• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে যাচ্ছে- দীপংকর তালুকদার এমপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2020   Tuesday

রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এখন সমতল ও পাহাড়ে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষও নেই, যিনি সরকারের স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হচ্ছে।অথচ একসময় ছিলো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা পেতো না। কিন্ত আজ দেশ পরিবর্তন হয়েছে, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায়।


মঙ্গলবার কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরন এবং ৪ তলা বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


এ উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার।


এর আগে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন এবং নব নির্মিত ভবন ঘুরে দেখেন।উল্লেখ্য,সরকারের স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এই ভবন নির্মিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ