• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

ধর্ষণ মামলায় খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2020   Thursday

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় বেলাল হোসেন(৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। এসময় আসামী এবং ভিকটিম আদালতে উপস্থিত ছিলেন।

 

জানা যায়, ২০১৩ সালে বেলাল হোসেনের সাথে মুঠোফোনে পরিচয় হয় মাটিরাঙ্গা নিবাসী ভিকটিম(২৬) এর সাথে। তারপর বেলাল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমের তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেন। কিন্তু একটি পর্যায় ভিকটিমকে বেলাল বিয়ে করতে অস্বীকার জানালে, পরবর্তীতে  ২০১৪ সালের ২৬ জুন ভিকটিম নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন  একটি মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১০অক্টোবর পুলিশ বেলাল হোসেনকে আসামী করে আদালতে চার্জশীট প্রদান করে। মামলা চলাকালীন মোট ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ৬ বছরের মাথায় এই রায় ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা জজ আদালতের জজমোঃ আলমগীর হাসান ।

 

এই রায়ে ভিকটিম ও তার আত্মীয়রা সন্তুষ্টি প্রকাশ করে বলেন আর যাতে কোন মা বোন এভাবে ধর্ষনের শিকার না হন।

 

এদিকে মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো। তিনি আরো বলেন এই মামলা চলাকালীন তার সহকর্মী আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন তাকে সহযোতগীতা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ