• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ফেসবুকে করোনায় মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে খাগড়াছড়িতে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2020   Sunday

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে রোববার খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত তিন জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।


গ্রেফতারকৃতদের খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শনিবার বিকালে ও রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে এ তিনজনকে আটক করে। গ্রেফতারকৃত হচ্ছেন, মানিকছড়িতে আমির হোসেন, দীঘিনালায় সুজন দাশ ও মিন্টু চৌধুরী।


এ ব্যাপারে খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ তার দপ্তরে প্রেস ব্রিফিং-এর আয়োজন করে এসব তথ্য জানান। প্রেস ব্রিফিং এ তিনি আরো বলেন গুজবে কান না দিয়ে সকলকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন। এবং করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য পুশিল প্রশাসন কাজ করছে বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ